আমাদের সম্পর্কে

Visanewsbd.com ওয়েবসাইটে আপনার স্বাগত। এই ওয়েবসাইটটে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত আপডেট তথ্য এবং নিউজ পাবেন।

বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রবাসে পাড়ি জমান। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিদেশ যেতে, ভ্রমণের উদ্দেশে যেতে কিংবা স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে হলে শুরুতে ভিসা আবেদন করতে হয়। কিন্তু, ভিসা সংক্রান্ত তথ্য জটিলতার কারণে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে visanewsbd.com ওয়েবসাইটের যাত্রা শুরু।

আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য

আমাদের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত আপডেট তথ্য ও নিউজ প্রকাশ করা। যেকোনো দেশে যাওয়ার পূর্বে উক্ত দেশে কাজের বেতন কত, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা আবেদনের নিয়ম, বিভিন্ন দেশে ভিসা আবেদন করতে কত টাকা লাগে এবং কী কী কাগজপত্র লাগে এসব তথ্য এখানে প্রকাশ করা হয়।

এছাড়া, ট্রাভেল ভিসা এবং স্টুডেন্ট ভিসার আপডেট তথ্য পাবেন এখানে। আমাদের লক্ষ্য হলো দেশের সর্বস্তরের মানুষের কাছে ভিসা সংক্রান্ত জটিল তথ্যগুলো সহজভাবে উপস্থাপন করা এবং সহজলভ্য করে তোলা।

আমার পরিচয় এবং অভিজ্ঞতা

আমি ইশরাক মাহিন। বিগত ৭ বছর যাবত পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করছি। বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে লেখালেখি করেছি। এছাড়া, প্রফেশনাল লাইফে আমি একটি ভিসা এজেন্সিতে কর্মরত আছি।

বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমার ইচ্ছে থেকে এই ব্লগ ওয়েবসাইটের যাত্রা শুরু। আমার লক্ষ্য হচ্ছে দেশের সকল মানুষের কাছে তাদের চাহিদামতো ভিসা সংক্রান্ত তথ্য পৌঁছে দেয়া।

আমাদের তথ্য যাচাই প্রক্রিয়া

আমরা যেকোনো তথ্য ওয়েবসাইটে প্রকাশ করার পূর্বে ক্রস চেক করে নেই। বিভিন্ন নিউজ পোর্টাল এবং বিশ্বাসযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করি এবং তা আরও সহজভাবে উপস্থাপন করি।

  • সঠিক উৎস: যেকোনো বিষয়ে পোস্ট করার পূর্বে আমরা সরকারি ওয়েবসাইট এবং নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করি এবং সেগুলো ক্রস চেক করি, অতঃপর তা প্রকাশ করি।
  • বাস্তব সমাধান: বাস্তব জীবনে ভিসা এজেন্সিতে কর্মরত অবস্থায় মানুষকে যেভাবে সেবাদান ও সহযোগিতা করে আসছি, সেভাবেই ব্লগগুলো লিখে থাকি।
  • ক্রস-চেকিং: যেকোনো তথ্য প্রকাশ করার পূর্বে সেটি সঠিক কিনা তা যাচাই করা হয়। বিভিন্ন বিশ্বাসযোগ্য সোর্স থেকে তথ্যগুলো যাচাই করার পর প্রকাশ করা হয়।

গুরুত্বপূর্ণ সতর্কতা

Visa News BD কোনো এমব্যাসি বা ভিসা এজেন্সির সাথে যুক্ত নয়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই ওয়েবসাইটটি তৈরি করেছি। সকলের কাছে ভিসা সংক্রান্ত তথ্য সহজলভ্য করার উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করা।

ওয়েবসাইটটি পরিচালনা খরচ বহনের জন্য গুগল অ্যাডসেন্স কিংবা ভিন্ন অ্যাড নেটওয়ার্ক দ্বারা মনিটাইজ করা হতে পারে। ওয়েবসাইটটি থেকে উপকৃত হলে অ্যাড ব্লকার অফ করে চালিয়ে ওয়েবসাইটটিকে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।

যোগাযোগ করুন

ভিসা আবেদনের পদ্ধতি, ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিংবা কোন কাজের জন্য কোন দেশে কত টাকা বেতন দিয়ে থাকে এসব তথ্য আমাদের এই ওয়েবসাইটে সার্চ করলেই পাবেন। এছাড়াও আরও তথ্য জানার থাকলে আমার সাথে যোগাযোগ করুন।

Sohan Rehman

এছাড়া, যোগাযোগ করার অন্যান্য মাধ্যমগুলো Contact Us পেজ থেকে পাওয়া যাবে।