বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা বন্ধ আছে ২০২৬ (আপডেট)
ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ট্রাভেল ভিসায় কোনো দেশে যেতে চাইলে উক্ত দেশের ভিসা বাংলাদেশের জন্য খোলা আছে নাকি বন্ধ আছে তা জানা আবশ্যক। বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা বন্ধ আছে সেটি জানতে পারবেন এই পোস্টে।
বিভিন্ন কারণে অনেক দেশ ভিসা বন্ধ করে দেয়। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে দেখা যায় অনেক দেশ থেকে ভিসা বন্ধ রাখা হয়। তাই, যারা বিভিন্ন দেশে যেতে চান, তাদেরকে ভিসা আপডেট জানতে হয়। বাংলাদেশের জন্য বর্তমানে বেশ কয়েকটি দেশের ভিসা বন্ধ রয়েছে।
কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার ক্ষেত্রে কোন কোন দেশের ভিসা বাংলাদেশীদের জন্য বন্ধ আছে সেটি জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা বন্ধ আছে
বাংলাদেশের জন্য বর্তমানে ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা এবং ট্রাভেল ভিসার ক্ষেত্রে বেশ কিছু দেশ থেকেই ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে বেশ কিছু দেশ থেকে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ রাখা হয়েছে।
যেসব দেশের ভিসা বন্ধ রাখা হয়েছে, সেসব দেশের নাম, ক্যাটাগরি অনুযায়ী নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আছে যেসব দেশে
বাংলাদেশ থেকে বেশ কিছু দেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশি কর্মীরা এসব দেশে কাজের ভিসার জন্য আবেদন করতে পারছেন না বর্তমানে। দেশগুলোর নামের তালিকা নিচে দেয়া হয়েছে —
- মালয়েশিয়া
- বাহরাইন
- ওমান
- সংযুক্ত আরব আমিরাত
- যুক্তরাষ্ট্র
মালয়েশিয়ার ভিসা চালু করার জন্য কয়েক মাস পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন। অতঃপর, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার কথা থাকলেও এখন অব্দি তা চালু হয়নি। বিস্তারিত আপডেট মালয়েশিয়া ভিসা কবে খুলবে এই পোস্টে পারবেন।
বাহরাইন ভিসা বিগত ৮ বছর যাবত বন্ধ রয়েছে। একজন বাংলাদেশি মুয়াজ্জিন কর্তৃক বাহরাইনের একটি মসজিদের ইমামকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাহরাইন সরকার বাংলাদেশীদের জন্য বাহরাইনের ভিসা বন্ধ রেখেছে। বিস্তারিত বাহরাইন ভিসা কবে খুলবে এই পোস্টে জানতে পারবেন।
ওমান ভিসা বর্তমানে বন্ধ আছে। ওমান ভিসা কবে খুলবে এই পোস্টে ভিসার আপডেট জানতে পারবেন। এছাড়াও অন্যান্য দেশের ভিসা আপডেট আমাদের ওয়েবসাইটে পাবেন।
স্টুডেন্ট ভিসা বন্ধ আছে যেসব দেশে
সরাসরি স্টুডেন্ট ভিসা কোনো দেশ থেকেই বন্ধ ঘোষণা করা হয়নি। তবে, নিচে কয়েকটি দেশের তালিকা দেয়া হয়েছে যেসব দেশ থেকে স্টুডেন্ট ভিসা লিমিট করে দেয়া হয়েছে বা ভিসা আবেদন করলে তা অধিকাংশই রিজেক্ট করা হচ্ছে।
কানাডা — নতুন নিয়মে ভিসা আবেদনের জন্য প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল হচ্ছে। একারণে নতুন করে অনেকেই ভিসা আবেদন করতে সাহস পাচ্ছেন না।
অস্ট্রেলিয়া — শিক্ষার্থীরা সত্যিই পড়াশোনায় ইচ্ছুক কিনা তা যাচাইয়ে কঠোর নিয়ম আনা হয়েছে এবং ভিসা রিজেক্ট করার পরিমাণ বেড়ে গেছে। তবে অস্ট্রেলিয়া সরকার কর্তৃক বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভিসা বন্ধ ঘোষণা করা হয়নি।
যুক্তরাষ্ট্র F-1 — ভিসা সরাসরি বন্ধ ঘোষণা করা হয়নি। তবে ক্লাসে অনুপস্থিতি বা প্রোগ্রাম থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিলের ঝুঁকি বেড়ে চলেছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে।
এছাড়াও পড়ুন —
ভিজিট ভিসা বন্ধ আছে যেসব দেশে
বাংলাদেশীদের জন্য যেসব দেশ থেকে ভিজিট ভিসা বর্তমানে বন্ধ রাখা হয়েছে সেসব দেশের তালিকা নিচে দেয়া হয়েছে। কী কারণে ভিসা বন্ধ করা হয়েছে বা বন্ধ আছে সেটিও জানতে পারবেন এখানে।
ওমান — ২০২৩ সালের অক্টোবর থেকে ওমানে সব ধরনের ভিসা স্থগিত। দক্ষ কর্মীদের জন্য সম্প্রতি ছাড় দিলেও সাধারণ ভ্রমণ ভিসা এখনো পুরোপুরি খোলেনি।
সংযুক্ত আরব আমিরাত — ২০২৫ সালের মে মাস থেকে ভিজিট ভিসা সীমিত পরিসরে চালু করা হয়েছে। তবে এখনো পুরোপুরি চালু করা হয়নি। প্রতিনিয়ত সীমিত পরিসরে ভিসা আবেদন নেয়া হচ্ছে।
মালয়েশিয়া — মালয়েশিয়ার ভিজিট ভিসা সম্পূর্ণ বন্ধ নয়। তবে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা সীমিত করে সাধারণত সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে।
কুয়েত — ২৭ জুন থেকে নতুন করে ট্যুরিস্ট ভিসা ইস্যু বন্ধ করেছে দেশটির সরকার। শুধু বাংলাদেশ নয়, সকল দেশের ক্ষেত্রেই একই আইন প্রযোজ্য।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম — এসব দেশে ভিসা সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে, ভিসা আবেদন করার পর ভিসা প্রসেসিং হতে দেড়-দুই মাস পর্যন্ত সময় লাগছে। ফলে অনেকেই এসব দেশে ভ্রমণের জন্য ভিসা আবেদন করার সাহস পাচ্ছেন না।
কেপ ভার্দে ও মোজাম্বিক — সম্প্রতি বাংলাদেশীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রত্যাহার করেছে এই দেশগুলো। ফলে এখন থেকে এসব দেশে ভ্রমণ করতে চাইলে শুধু পাসপোর্ট দিয়ে কাজ হবেনা। আগে থেকেই ভিসা আবেদন করে ভিসা পেলে তবেই ভ্রমণ করা যাবে।
সারকথা
বাংলাদেশীদের জন্য যেসব দেশের বিভিন্ন ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয়েছে সেসব দেশের তালিকা শেয়ার করা হয়েছে এখানে। যারা কাজের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে কিংবা পড়ালেখার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, তারা পোস্টটি সম্পূর্ণ পড়লে এসব দেশের ভিসা আপডেট জানতে পারবেন।
এছাড়াও ভিসা আপডেট ক্যাটাগরির পোস্টগুলো পড়লে বিভিন্ন দেশের ভিসা বর্তমানে চালু আছে নাকি বন্ধ আছে তা বিস্তারিত জানতে পারবেন।





