মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৬ (আজকের আপডেট)
মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু ভিসা কবে খুলবে জানেন না? মালয়েশিয়া ভিসা আবেদন করতে হলে ভিসা আপডেট জানা জরুরি। মালয়েশিয়া ভিসা কবে খুলবে জানতে পারবেন এখানে।
ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কর্মী নেয়ার সময় অন্যান্য দেশের মতো মালয়েশিয়া থেকেও বিভিন্ন সময় ভিসা বন্ধ রাখা হয়। যখন তাদের কর্মী প্রয়োজন হয়, তখন তারা ভিসা চালু করে থাকেন। তাই, যারা ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ভিসা আপডেট জানা আবশ্যক।
বর্তমানে মালয়েশিয়া ভিসা চালু আছে কিনা, মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর ২০২৬ এবং ভিসা কবে চালু হবে এসব তথ্য জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৬ আজকের আপডেট
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য গত ২১ আগস্ট, ২০২৬ থেকে খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল মালয়েশিয়া সফরের পর দুই দেশের উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই বড় কূটনৈতিক সাফল্য এলো। এর আগে অনেকদিন থেকেই মালয়েশিয়া থেকে কলিং ভিসা দেয়া বন্ধ ছিলো।
মাস খানেক পূর্বে সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন যে খুব শীঘ্রই ভিসা চালু করা হবে। তিনি জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। তারই প্রেক্ষিতে গত ২১ আগস্ট ২০২৬ তারিখে ভিসা চালু হয়েছে।
তবে, ভিসা চালু হলেও এখনো আবেদন নেয়া শুরু হয়নি। বাংলাদেশ সরকার কর্তৃক বেশ কিছু ভিসা এজেন্সিকে মালয়েশিয়া কলিং ভিসা আবেদন করার সুযোগ দেয়া হয়েছে। ভিসা আবেদন নেয়া শুরু হলে আপনার কাগজপত্র দিয়ে ভিসা আবেদন করতে পারবেন।
মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে ২০২৬
মালয়েশিয়া কলিং ভিসা খুব দ্রুতই চালু হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তারই প্রেক্ষিতে গত ২১ আগস্ট ২০২৬ তারিখে কলিং ভিসা চালু করা হয়েছে।
এর আগে 2008 সালে দুর্নীতির অভিযোগে প্রথম শ্রমবাজারটি বন্ধ হয়। যা 2016 সালে পুনরায় চালু হয়েছিল। কিন্তু 2018 সালে আবারো অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এরপর 2022 সালের আগস্টে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও 2024 সালের 1 জুন থেকে আবারো বাংলাদেশী কর্মীদের জন্য শ্রমবাজারের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিগত 2024 সালে মালয়েশিয়ায় যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যে 7873 জন কর্মী আটকা পড়েছিলেন তাদের পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা BOESL কে। তাদের মধ্যে ইতোমধ্যে 3000 কর্মী সফলভাবে মালয়েশিয়ায় পৌঁছেছেন এবং অবশিষ্ট কর্মীদের বিষয়ে সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পৃথক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।
অন্যান্য দেশের ভিসা আপডেট:
মালয়েশিয়া ভিসা আপডেট ২০২৬
পূর্বে বেশ কয়েকবার মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের ভিসা দেয়া বন্ধ করেছিলো দেশটি। সর্বশেষ ২০২৪ সালে সবকিছু ঠিক থাকার পরেও ৭৮৭৩ জন কর্মী আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৩ হাজার জনকে ইতোমধ্যে মালয়েশিয়া পাঠিয়েছে সরকারি সংস্থা BOESL । বাকিদের জন্যও সরকার কর্তৃক দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
এছাড়া, কয়েক মাস পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ভ্রমণের পর সরকার কর্তৃক জানানো হয়েছিলো যে, “আগামী দুই থেকে তিন মাসের মাঝেই বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে”। অতঃপর, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে মালয়েশিয়া কলিং ভিসা চালু করা হয়েছে। খুব শীঘ্রই ভিসা আবেদন নেয়া শুরু হবে বলে জানা গেছে।
মালয়েশিয়া ভিসা কি চালু আছে
বর্তমানে মালয়েশিয়া ভিসা চালু আছে, তবে ভিসা আবেদন নেয়া শুরু হয়নি। যারা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না। কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ততদিনে মালয়েশিয়ার কলিং ভিসা সহ বিভিন্ন ভিসা আবেদন নেয়া শুরু হবে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভিসা এজেন্সিকে সুযোগ দেয়া হচ্ছে কলিং ভিসা আবেদন করার জন্য। এ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়া শুরু হবে।
সারকথা
মালয়েশিয়া কলিং ভিসা বর্তমানে চালু রয়েছে। তবে, ভিসা আবেদন নেয়া শুরু হয়নি। আগামী কয়েকদিনের মাঝেই ভিসা আবেদন শুরু হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। মালয়েশিয়া কলিং ভিসা আবেদন নেয়া শুরু হলে বা এ সংক্রান্ত আপডেট থাকলে এখানে জানানো হবে। এছাড়া, মালয়েশিয়া ভিসা আপডেট সংক্রান্ত প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশন দেখুন।
বিভিন্ন প্রশ্নোত্তর
মালয়েশিয়া ভিসা কি খুলছে?
হ্যাঁ, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে মালয়েশিয়া ভিসা চালু হয়েছে। কিন্তু ভিসা আবেদন নেয়া বন্ধ আছে।
মালয়েশিয়া ভিসা চালু হবে কবে?
মালয়েশিয়া ভিসা চালু হয়েছে, তবে এখনো ভিসা আবেদন নেয়া হচ্ছেনা। আগামী কিছুদিনের মাঝেই ভিসা আবেদন নেয়া শুরু হবে বলে জানা গেছে।
মালয়েশিয়া টুরিস্ট ভিসা কি বন্ধ?
মালয়েশিয়া টুরিস্ট ভিসা চালু রয়েছে। তবে, ওয়ার্ক পারমিট ভিসা চালু হলেও আবেদন বন্ধ আছে যা খুব শীঘ্রই চালু হবে।
আজ মালয়েশিয়ার সর্বশেষ আপডেট কী?
আজকের মালয়েশিয়ার ভিসা আপডেট হলো – ভিসা বর্তমানে চালু আছে কিন্তু ভিসা আবেদন বন্ধ রয়েছে। কিছুদিনের মাঝেই ভিসা আবেদন নেয়া শুরু হবে এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাবে।
মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে?
মালয়েশিয়া কলিং ভিসা ২১ আগস্ট ২০২৬ তারিখে খোলা হয়েছে এবং শীঘ্রই আবেদন নেয়া শুরু হবে।





