ওমান ভিসা কবে খুলবে ২০২৬ (আজকের আপডেট)
ওমান যেতে চাচ্ছেন কিন্তু ওমান ভিসা কবে খুলবে জানেন না? ওমানের ভিসা বন্ধ আছে নাকি চালু হয়েছে তা জানতে সম্পূর্ণ পড়ুন।
ওমান ভিসা বাংলাদেশি কর্মীদের জন্য প্রায় ৩ বছর যাবত বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক ওমান সরকারের সাথে যোগাযোগ স্থাপন করেও তেমন সুরাহা হচ্ছেনা। তবে, নতুন সরকার আসার পর ওমান ভিসা চালু হয়েছে কিনা বা তারা এ বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে এ বিষয়টি জানতে অনেকেই আগ্রহী।
তো চলুন, ওমান ভিসা আপডেট কি, ওমান ভিসা চালু হয়েছে কিনা বা ওমান ভিসা কবে খুলতে পারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
ওমান ভিসা কবে খুলবে
দীর্ঘ ৩৪ মাস বা প্রায় ৩ বছর যাবত ওমানের ভিসা বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ রয়েছে। বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা অনেকদিন থেকেই ওমানের ভিসা আবেদন করার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ওমান সরকার কর্তৃক ওয়ার্ক পারমিট দেয়া শুরু না হওয়ার কারণে কেউ ভিসা আবেদন করতে পারছেন না।
বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে এবং কতদিন বন্ধ থাকবে তা বলা যাচ্ছেনা। ওমান সরকার ওয়ার্ক পারমিট ভিসার উপর নিষেধাজ্ঞা দেয়ার পর তা সম্পূর্ণরূপে চালু না করলেও বেশ কিছু ক্যাটাগরির কাজের উপর ওয়ার্ক পারমিট দিচ্ছে এখনো। এগুলো হলো – অফিসিয়াল ভিসা, ইঞ্জিনিয়ার, ফ্যামিলি ভিসা, নার্স, জিসিসি (GCC) প্রবাসী বাংলাদেশিদের ভিজিট ভিসা এবং ডাক্তার, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসা।
যারা এসব কাজের জন্য ওমানের ভিসা করতে চাচ্ছেন তারা সরাসরি ওমানের ভিসার জন্য যেকোনো এজেন্সির মাধ্যমে কিংবা নিজে থেকেই আবেদন করতে পারবেন।
ওমানের ভিসা কবে খুলবে আজকের খবর 2026
বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে এখনো আজকের খবর অনুযায়ী ওমানের ভিসা কবে খুলবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছেনা। ওমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসায় নিষেধাজ্ঞা দেয়ার পর তা সম্পূর্ণরূপে তুলে নেয়নি। তবে, তারা বেশ কিছু ক্যাটাগরির উপর এখনো ভিসা দিচ্ছে। এগুলো হলো – অফিসিয়াল ভিসা, ইঞ্জিনিয়ার, ফ্যামিলি ভিসা, নার্স, জিসিসি (GCC) প্রবাসী বাংলাদেশিদের ভিজিট ভিসা এবং ডাক্তার, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসা।
আপনি যদি এসব ক্যাটাগরির ভিসা করতে চান, তবে যেকোনো সময় ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে বা নিজে থেকেই ভিসা আবেদন করতে পারবেন। তবে, যারা লেবার ভিসা, কন্সট্রাকশন ভিসা বা অন্য ওয়ার্ক পারমিট ভিসা করতে চাচ্ছেন, তাদেরকে ভিসা খুলে দেয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজকের খবর অনুযায়ী ওমানের বেশ কিছু ফার্মে কৃষক ভিসায় বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট দেয়া হচ্ছে। তবে, এই ওয়ার্ক পারমিট দেয়ার সংখ্যা খুবই কম। যারা ওমান যেতে চাচ্ছেন এবং কৃষক ভিসায় গিয়ে কৃষি কাজ করতে পারবেন, তারা ওমানের এই ভিসায় আবেদন করতে পারেন। ওমান সরকার নির্দিষ্ট কিছু ফার্মকে ওয়ার্ক পারমিট দেয়ার অনুমতি দিয়েছে।
ওমান ভিসা করতে কত টাকা লাগে
ওমান ভিসা করতে ৪-৬ লাখ টাকা অব্দি লেগে থাকে। তবে, ভিসা এজেন্সিভেদে এই খরচের পরিমাণ কম বা বেশি হতে পারে। এছাড়া, এয়ারলাইন্সের টিকেটের দাম বৃদ্ধি পেলে ভিসা করার খরচও বৃদ্ধি পায়। ওমান ভিসা যেকোনো এজেন্সির মাধ্যমে কিংবা নিজে থেকে যোগাযোগ করেও নিতে পারবেন।
ওমান ভিসা করতে ভিসা প্রসেসিং খরচ, এয়ার টিকেট, এজেন্সি ফি, কাগজপত্রের খরচ এবং অন্যান্য খরচ মিলিয়ে ৪ লাখ থেকে ৬ লাখ টাকা অব্দি লেগে থাকে। তবে, এই খরচের পরিমাণ আরও কম বা বেশি হতে পারে। এছাড়া, দালালের সহযোগিতা নিলে খরচ আরও বৃদ্ধি পাবে এবং প্রতারিত হওয়ার সুযোগ থাকবে।
ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে
ওমানের ফ্যামিলি ভিসা বর্তমানে চালু আছে এবং আপনি চাইলে যেকোনো সময় ওমান ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওমান সরকার ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা বন্ধ করে দিলেও তা আবারও ২০২৪ সালের মে-জুন মাসের দিকে চালু করে দিয়েছিলো। তাই, যে কেউ চাইলেই ফ্যামিলি নিয়ে ওমান যাওয়ার জন্য ভিসা আবেদন করতে পারবেন।
তবে, ওমান সরকার কর্তৃক এখনো ওয়ার্ক পারমিট ভিসার উপর থেকে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়নি। তবে, সীমিত পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা বেশ কিছু ক্যাটাগরির উপর প্রদান করা হচ্ছে।
এছাড়াও পড়ুন —
ওমানের শ্রমিক ভিসা কবে খুলবে
ওমানের শ্রমিক ভিসা সম্পূর্ণরুপে চালু হয়নি। তবে, কৃষক শ্রমিক কাজের জন্য ওমান সরকার বেশ কিছু ফার্মকে বাংলাদেশি কর্মী নেয়ার জন্য ওয়ার্ক পারমিট দেয়ার অনুমোদন দিয়েছে। ফলে, তারা বাংলাদেশ থেকে সীমিত পরিমাণে কৃষক শ্রমিক পদে ওয়ার্ক পারমিট দিচ্ছেন। যারা কৃষি কাজ করতে আগ্রহী, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া, ওমান সরকার বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট ভিসা দেয়ার উপর নিষেধাজ্ঞা দেয়ার পর তা এখন অব্দি সম্পূর্ণরূপে তুলে নেয়নি। বাংলাদেশ এবং ওমান সরকারের মধ্যকার আলোচনার মাধ্যমে হয়তো এই পরিস্থিতির সমাধান করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওমানের লেবার ভিসা কবে খুলবে
ওমানের লেবার ভিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং কবে খুলতে পারে এ নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওমান সরকার ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা দেয়ার উপর নিষেধাজ্ঞা দেয়ার পর তা এখন অব্দি সম্পূর্ণরূপে চালু হয়নি এবং তারই প্রেক্ষিতে এখনো বাংলাদেশি কর্মীদেরকে লেবার ভিসা দেয়া হচ্ছেনা।
তাই, যারা লেবার ভিসায় ওমান যেতে চাচ্ছেন, তাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। তবে, কতদিন অপেক্ষা করতে হবে তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছেনা। বাংলাদেশ সরকার যদি ওমানের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করতে পারে, তবেই দ্রুততার সাথে বাংলাদেশের কর্মীরা লেবার ভিসা সহ অন্যান্য ভিসার জন্য আবেদন করে ওমান যেতে পারবেন।
সারকথা
ওমান ভিসা কবে খুলবে এবং ওমান ভিসার আপডেট কি তা জানানো হয়েছে এই পোস্টে। যারা ওমান যেতে আগ্রহী কিন্তু ওমান ভিসার বর্তমান আপডেট তথ্য জানেন না, তারা পোস্টটি সম্পূর্ণ পড়লে ওমানের বিভিন্ন ক্যাটাগরির ভিসা সংক্রান্ত আপডেট তথ্য জানতে পারবেন। এছাড়াও, নিচের প্রশ্নোত্তর সেকশন থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
ওমানের ভিসার দাম কত?
ওমানের ভিসার দাম ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা অব্দি হয়ে থাকে। তবে, ভিসা এজেন্সির উপর ভিত্তি করে এর থেকেও কম খরচে ওমান যেতে পারবেন।
ওমানের সর্বনিম্ন বেতন কত?
ওমানে যে কাজের জন্য যাবেন সেটির চুক্তির উপর নির্ভর করে বেতন নির্ধারিত হবে। এছাড়া, কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে ধীরে ধীরে বেতন বৃদ্ধি পাবে।






Ofise
আপনার প্রশ্নটি সম্পূর্ণ লিখুন।