বাহরাইন ভিসা কবে খুলবে ২০২৬ (আজকের আপডেট)
বাহরাইন ভিসা করতে চাচ্ছেন কিন্তু বাহরাইন ভিসা কবে খুলবে জানেন না? বাহরাইন ভিসা চালু আছে কিনা এবং এই ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এখানে।
বাহরাইন ভিসা বিগত ২০১৮ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশের অনেকেই বাহরাইন ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ভিজিট ভিসায় যেতে চাইলেও ভিসা আবেদন করা যাচ্ছেনা। তবে, বাহরাইন ভিসা খুলতে পারে বলে অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে।
তো চলুন, বাহরাইন ভিসা কবে খুলবে এবং বাহরাইন ভিসা সংক্রান্ত আপডেট তথ্যগুলো বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
বাহরাইন ভিসা কবে খুলবে
বাহরাইন ভিসা বিগত ৮ বছর যাবত বন্ধ রয়েছে এবং আপাতত এই ভিসা চালু হচ্ছেনা। ২০১৮ সালে বাংলাদেশের এক ব্যক্তি বাহরাইনে মুয়াজ্জিন থাকা অবস্থায় সেখানের ইমামকে হত্যা করেন। তখন থেকেই দেশটির সরকার বাংলাদেশের শ্রমিকদেরকে তাদের শ্রমবাজারে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। যা এখন পর্যন্ত বহাল রয়েছে।
তারই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসা, ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সহ সব ধরণের ভিসা আবেদন করতে পারছেন না। বাংলাদেশ সরকার কর্তৃক বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কাজ করা হচ্ছে। বাহরাইন ভিসা খোলার জন্য সরকার কর্তৃক তদবির চালানো হচ্ছে কিনা জানা যায়নি। তাই, বাহরাইন ভিসা কবে খুলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
বাহরাইন ওয়ার্ক পারমিট ভিসা কবে খুলবে
বাহরাইনের একটি মসজিদের ইমামকে বাংলাদেশি মুয়াজ্জিন কর্তৃক হত্যা করার পর ২০১৮ সাল থেকেই দেশটির সরকার বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা দেয়া বন্ধ রেখেছে। তাই, বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাচ্ছেনা। তবে, বাংলাদেশ সরকার যদি বাহরাইনের সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করে, তবে ভিসা চালু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়ার্ক পারমিট ভিসা বাহরাইন থেকে বন্ধ থাকার ফলে বাংলাদেশের কর্মীরা দুশ্চিন্তায় আছেন। তবে, বাহরাইন ছাড়াও বাংলাদেশ থেকে দুবাই ভিসা, কম্বোডিয়া ভিসা, সার্বিয়া ভিসা, জাপান ভিসা এবং সিঙ্গাপুর ভিসা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করা যাচ্ছে।
বাহরাইন ভিজিট ভিসা কবে খুলবে
বাহরাইনের ভিজিট ভিসা বা বাহরাইন ফ্যামিলি ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশিদের জন্য বাহরাইন কর্তৃক ভিসা আবেদন নেয়া বন্ধ রেখেছে দেশটির সরকার। ২০১৮ সালের ঘটনার পর থেকেই ভিসা আবেদন নেয়া বন্ধ। সরকার কর্তৃক দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেয়ার জন্য কোনো তদবির চালানো হচ্ছেনা।
ফলে, বাহরাইনের ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা কবে খুলতে পারে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা। তবে, ভিজিট ভিসা খুলে দেয়া হলে শীঘ্রই এখানে আপডেট দেয়া হবে।
বাহরাইন যেতে কত টাকা লাগে ২০২৬
বাহরাইন যেতে পূর্বে ৮ থেকে ১০ লাখ টাকা লাগতো। বাহরাইনের মুদ্রার মান বেশি হওয়ার কারণে সেখানে অল্প পরিমাণ টাকা উপার্জন করলেই বাংলাদেশের টাকায় তা অনেক হয়ে যেতো। ফলে, বাংলাদেশিদের মাঝে বাহরাইন যাওয়ার বেশ চাহিদা দেখা দিতো। একারণে বাহরাইন ভিসা প্রসেসিং করতে ভিসা এজেন্সিগুলো থেকে বেশ ভালো পরিমাণ ফি নেয়া হতো।
তবে, বর্তমানে বাহরাইন ভিসা বন্ধ থাকার কারণে ঠিক কত টাকায় বাহরাইন যাওয়া যাবে তা বলা যাচ্ছেনা। কারণ, দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য ২০১৮ সালের পর থেকেই বন্ধ। বর্তমান সময় অনুযায়ী বাহরাইনের ভিসা চালু না হলে বাহরাইন যেতে কত টাকা খরচ হবে তা বলা যাচ্ছেনা। তবে, ৮ থেকে ১২ লাখ টাকা হলেই বাহরাইন যাওয়া সম্ভব হবে।
বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল এবং বিএমইটি এর মাধ্যমে বাহরাইনের ওয়ার্ক পারমিট সংগ্রহ করা গেলে তা দিয়ে সবথেকে কম খরচে বাহরাইন যাওয়া সম্ভব হবে।
বাহরাইন কাজের বেতন কত ২০২৬
বাহরাইনের মুদ্রার মান বেশি হওয়ার কারণে অল্প উপার্জন করলেও তা বাংলাদেশি টাকায় অনেক বেশি হয়ে যায়। বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসায় গেলে প্রতি মাসে ৮০ হাজার টাকা থেকে ১.৫ লাখ টাকা অব্দি উপার্জন করা সম্ভব। তবে, বাহরাইনে কাজের বেতন কত হবে তা নির্ভর করবে আপনি কোন কাজের ভিসা নিয়ে সেখানে গিয়েছেন।
কাজের ধরণ এবং উক্ত কাজের উপর আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন বেশি বা কম হতে পারে। এছাড়া, দীর্ঘদিন সেখানে কাজ করলে ধীরে ধীরে বেতন বৃদ্ধি পায়। দক্ষ কর্মীর খুবই চাহিদা দেশটিতে। তাই, দক্ষ কর্মীদেরকে তারা বেশ ভালো বেতন দিয়ে থাকেন।
কন্সট্রাকশন কাজ, ওয়েল্ডিং কাজ, ক্লিনার, রেস্টুরেন্ট কর্মী সহ অন্যান্য সেক্টরে বেশ ভালো বেতনে কাজ করা যায় বাহরাইনে। ২০১৮ সালে ভিসা বন্ধ হওয়ার পূর্বে বাংলাদেশ থেকে অনেকেই বাহরাইনে গিয়েছেন এবং এখনো তারা বেশ ভালো বেতনে কাজ করছেন।
বাহরাইনে সর্বনিম্ন বেতন ৩০০ বাহরাইন দিনার বলে জানা গেছে। যা বাংলাদেশি টাকায় ৯৫ থেকে ৯৭ হাজার টাকা। এছাড়া, কাজের উপর দক্ষতা থাকলে এর থেকে অনেক ভালো বেতন পাওয়া সম্ভব।
বাংলাদেশ থেকে বাহরাইন বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার বিমান ভাড়া ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। আবার, বাহরাই থেকে বাংলাদেশ আসার রিটার্ন টিকেট এর ডাম ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। তবে, কোন এয়ারলাইন্সের টিকেট ক্রয় করছেন তার উপর নির্ভর করবে বিমান ভাড়া কত টাকা হবে।
এছাড়া, বিমানের সীট এর ক্লাসের উপর নির্ভর করেও বিমান ভাড়া কমবেশি হয়ে থাকে। সাধারণত ইকোনোমি ক্লাসে বিমান ভাড়া কিছুটা কম এবং বিজনেস ক্লাসে বিমান ভাড়া বেশি হয়ে থাকে।
সারকথা
বাহরাইন ভিসা কবে খুলবে, বাহরাইন ভিসা আপডেট ২০২৬ এবং বাহরাইন যেতে কত টাকা লাগে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। যারা বাহরাইন যেতে চাচ্ছেন কিন্তু বাহরাইনের বর্তমান অবস্থা এবং ভিসা আপডেট জানেন না, তারা শুরু থেকে শেষ অব্দি পোস্টটি পড়ুন।
বিভিন্ন প্রশ্নোত্তর
২০২৬ সালে বাহরাইন ভিসার সর্বশেষ আপডেট কী?
২০২৬ সালেও বাহরাইন ভিসা বন্ধ রয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী সরকার কর্তৃক এখনো বাহরাইনের ভিসা খুলে দেয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাহরাইন ভিসা কি খোলা আছে?
না, বর্তমানে বাহরাইন ভিসা বন্ধ রয়েছে। দেশটি থেকে বাংলাদেশি কর্মীদেরকে ওয়ার্ক পারমিট সহ সব ধরণের ভিসা দেয়া বন্ধ রয়েছে।
বাংলাদেশের জন্য বাহরাইনের ভিসা উন্মুক্ত কিনা?
বাংলাদেশের জন্য বাহরাইনের ভিসা উন্মুক্ত। তবে, ২০১৮ সালের পর থেকে বাহরাইনের ভিসা বন্ধ রেখেছে দেশটির সরকার।
বাহরাইনের বর্তমান অবস্থা কী?
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বাহরাইনের বর্তমান অবস্থা ততটা ভালো না। এছাড়া, বাংলাদেশিদেরকে বাহরাইন সরকার কর্তৃক কোনো ভিসা প্রদান করা হচ্ছেনা।
বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত ঘন্টা সময় লাগে?
বাংলাদেশ থেকে বাহরাইন যেতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। তবে, বিমানের স্টপেজের উপর নির্ভর করে ১০-১২ ঘণ্টা অব্দি সময়ও লাগতে পারে।





