কুয়েত ভিসা কবে খুলবে ২০২৬ (আজকের আপডেট)
কুয়েত যেতে চাচ্ছেন কিন্তু ভিসা আপডেট জানেন না? কুয়েত ভিসা কবে খুলবে জানতে পারবেন এই পোস্টে।
কুয়েত বিভিন্ন ভিসায় যেতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা ইত্যাদি। বিভিন্ন ধরণের ভিসার ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়মাবলী রয়েছে। এছাড়া, কুয়েতের ভিসা করতে চাইলে কোন ভিসা বর্তমানে চালু আছে এবং কোন ভিসা বন্ধ আছে সেটি জানতে হবে।
যারা কুয়েত যেতে চাচ্ছেন, তারা কুয়েতের ভিসা কবে খুলবে সে সংক্রান্ত আপডেট বিস্তারিত নিচে জানতে পারবেন। চলুন, জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
কুয়েত ভিসা কবে খুলবে ২০২৬
কুয়েত ভিসা বর্তমানে চালু আছে, তবে সীমিত পরিসরে। ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে ভিসা আবেদন গ্রহণ করা এবং ভিসা প্রসেসিং করার পরিমাণ সীমিত রেখেছে দেশটির সরকার। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আবেদন করার মাধ্যমে সেখানে থাকা এজেন্সি বা কোম্পানির স্পন্সরশীপ নিতে হবে। সেটি দিয়ে ভিসা আবেদন করলে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে।
এছাড়া, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কুয়েত সরকার বেশ কিছু নীতি নতুন করে নির্ধারণ করেছে। বিশেষ করে, বর্তমানে ফ্যামিলি ভিসা আবেদন করতে ৮০০ কুয়েতি দিনার প্রয়োজন হবে এবং শিক্ষাগত যোগ্যতার সাথে চাকরির মিল থাকতে হবে।
কুয়েত ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ আছে বা একদমই সীমিত করা হয়েছে। বিশেষ করে নতুন কোনো ভিজিট ভিসা দেয়া হচ্ছেনা। এছাড়া, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ছুটির মেয়াদ এবং ভিজিট ভিসার মেয়াদ অটোমেটিক বৃদ্ধি করার সুবিধা বন্ধ হয়ে গেছে।
কুয়েত কাজের ভিসা কবে খুলবে
কুয়েত কাজের ভিসা বর্তমানে খোলা আছে। কুয়েত যেতে চাইলে বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করে ভিসা নিতে পারবেন। কুয়েতের কোনো এজেন্সি বা কোম্পানির নিকট হতে স্পন্সরশীপ নিতে হবে। অতঃপর, সেটি দিয়ে কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার মাধ্যমে ভিসা নেয়া যাবে।
সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুযোগ নেই। এছাড়া, দালালের সহযোগিতা নিয়ে কুয়েত যাওয়ার সুযোগও কমে যাচ্ছে বলা যায়। অনেক সময় দালালরা কুয়েতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করে এবং কুয়েত নিয়ে গেলেও কাজ দিতে পারেনা। তাই, বিশ্বস্ত ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে ভিসা আবেদন করুন কিংবা নিজে থেকে অনলাইনে কুয়েতের ভিসা পোর্টাল থেকে ভিসা আবেদন করতে পারবেন।
কুয়েত ভিসা বন্ধ না খোলা
বর্তমানে কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে, ফ্যামিলি ভিসা খোলা আছে। কিন্তু, কুয়েতের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ভিসা আবেদন নেয়া হচ্ছেনা। তাই, যারা কুয়েতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, তারা ভিজিট ভিসার জন্য এখনই আবেদন করতে পারবেন না।
যেসব ভিসা খোলা আছে এবং যেসব ক্যাটাগরির ভিসা বন্ধ আছে সেগুলো নিচের টেবিলে তুলে ধরা হয়েছে –
| ভিসার ক্যাটাগরি | স্ট্যাটাস |
|---|---|
| ওয়ার্ক ভিসা (কোম্পানি/প্রাইভেট সেক্টর) | খোলা (অনুমোদিত এজেন্সি ও স্পন্সরশিপ প্রয়োজন) |
| টুরিস্ট/ভিজিট ভিসা | অনেক ক্ষেত্রে স্থগিত/বন্ধ (নতুন ইস্যু) |
| ফ্যামিলি/ডোমেস্টিক ভিসা | সীমিত (স্পেশাল অ্যাপ্রুভাল লাগতে পারে) |
| ই-ভিসা (GCC রেসিডেন্সিধারী) | খোলা (শুধু GCC রেসিডেন্সিধারীদের জন্য) |
যারা কুয়েত যেতে চাচ্ছেন কিন্তু ভিসা আপডেট জানেন না, তারা আজকের এই আপডেট দেখে কুয়েতের ভিসা আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবেন।
কুয়েত ওয়ার্ক পারমিট ভিসা
কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাইলে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। বাংলাদেশে থাকা অবস্থায় অনুমোদিত ভিসা এজেন্সির মাধ্যমে কুয়েতের কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে হবে। এজন্য, পাসপোর্ট, কাজের দক্ষতার প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন হবে।
এসব কাগজপত্র দিয়ে আবেদন করার পর আবেদন অনুমোদন হলে স্পন্সরশীপ পাওয়া যাবে। উক্ত স্পন্সরশিপ দিয়ে কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদন হলে সহজেই কুয়েতে যেতে পারবেন।
ওয়ার্ক পারমিট ভিসা স্পন্সরশীপ ছাড়া বর্তমানে পাওয়া যাচ্ছেনা। এছাড়া স্পন্সরশিপও বর্তমানে বেশ সীমিত পরিমাণে দেয়া হচ্ছে। তাই, কুয়েত যেতে চাইলে অবশ্যই বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
অন্যান্য দেশের ভিসা আপডেট —
- দুবাই ভিসা কবে খুলবে
- মালয়েশিয়া ভিসা কবে খুলবে
- বাহরাইন ভিসা কবে খুলবে
- কাতার ভিসা কবে খুলবে
- ওমান ভিসা কবে খুলবে
কুয়েত ভিসা এজেন্সি বাংলাদেশ
বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় এবং বিশ্বস্ত ভিসা এজেন্সি রয়েছে যারা কুয়েতের ভিসার জন্য আবেদন করে দিয়ে থাকে। অনেকেই বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের অনেককেই কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা আবেদন করে দিয়েছে।
তবে, এখানে বিশেষ করে কোনো ভিসা এজেন্সির কথা উল্লেখ করছি না। আপনারা কুয়েত যেতে চাইলে বা অন্য দেশের ভিসা নিতে চাইলে যাচাই-বাছাই করে তবেই ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করুন। যাচাই-বাছাই না করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।
আপনার পূর্ব-পরিচিত কেউ কুয়েতে থাকলে তাদের সাথে যোগাযোগ করুন। তাদের থেকে বিশ্বস্ত ভিসা এজেন্সির সন্ধান নিতে পারবেন। যে এজেন্সির মাধ্যমে তারা কুয়েতে গেছে। তবে, দালাল থেকে দূরে থাকুন। দালালরাও ভিসা এজেন্সির মাধ্যমেই ভিসা করে দিবে। তবে, খরচ বেশি নিবে এবং অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।
কুয়েত যেতে কত টাকা লাগে ২০২৬
কুয়েত যেতে সাধারণত স্পন্সরশীপ নিতে হবে। এজন্য ভিসা এজেন্সির ফি, কাগজপত্রের ফি এবং মেডিকেল টেস্ট সহ বিভিন্ন কাজে টাকা খরচ হবে। এছাড়া বিমানের টিকেট এবং আনুসাঙ্গিক খরচ করতে হবে। সব মিলিয়ে কুয়েত যেতে ৫ থেকে ৮ লাখ টাকা খরচ হতে পারে। ভিসা এজেন্সিভেদে এই খরচের পরিমাণ আরও বেশি হতে পারে।
তবে, দালালরা কুয়েতের ভিসা দিবে বলে এর থেকে বেশি টাকা দাবি করতে পারে। টাকা বেশি দাবি করার পরেও অনেকেই ভিসা নিয়ে দিতে পারবেনা। এভাবে করে বাংলাদেশের অনেক প্রবাস যেতে ইচ্ছুক মানুষদের সাথে তারা প্রতারণা করে থাকে।
সারকথা
কুয়েত ভিসা কবে খুলবে বা কুয়েতের ভিসা আপডেট নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা কুয়েত যেতে চাচ্ছেন কিন্তু কুয়েতের ভিসার অবস্থা জানেন না, তারা এই পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়লে ভিসা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও নিচের প্রশ্নোত্তর সেকশন থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন।
কুয়েত ভিসা সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করুন। আমাদের টিম থেকে শীঘ্রই উত্তর দেয়া হবে।
বিভিন্ন প্রশ্নোত্তর
২০২৬ সালে কুয়েতের বর্তমান অবস্থা কেমন?
২০২৬ সালে কুয়েতের অবস্থা বেশ ভালো। অনেকেই বেশ ভালো বেতনে কাজ করছেন। তবে, নতুন করে ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করলে ভিসা নেয়া যাচ্ছে।
কুয়েতের ভিসা কি চালু আছে ২০২৬?
হ্যাঁ, বর্তমানে কুয়েতের ভিসা চালু আছে। তবে, ভিসা বেশ সীমিত আকারে প্রসেসিং করা হচ্ছে। বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করলে ভিসা পাওয়া যাচ্ছে।
কুয়েতে কি এখন কাজের ভিসা দেওয়া হচ্ছে?
হ্যাঁ, কুয়েতে এখন কাজের ভিসা দেয়া হচ্ছে। তবে, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের ক্ষেত্রে কড়া নিয়ম অনুসরণ করা হচ্ছে। তাই, বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করুন।
কুয়েত ভিসা পেতে কত দিন সময় লাগে?
কুয়েত ভিসা আবেদন করার পর ১ দিন থেকে ৩ দিন পর্যন্ত সময় লাগে ভিসা প্রসেসিং হতে। তবে, ক্ষেত্রবিশেষে এই সময় ৭ দিন অব্দি লাগতে পারে।





