সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ২০২৬ (আজকের আপডেট)

সৌদি আরব যেতে চাচ্ছেন কিন্তু ভিসার দাম কত টাকা জানেন না? সৌদি আকামা করতে কত টাকা লাগে, ফ্রি ভিসার দাম কত এবং কোম্পানি ভিসার দাম কত এসব তথ্য জানতে পারবেন এখানে।

সৌদি আরবে সাধারণত কফিলের আন্ডারে যাওয়া যায়, ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসায় যাওয়া যায়। এসব ভিসায় যেতে হলে সৌদি আরবের আকামা করতে হয়। আকামা হলে সেটি দিয়ে পাসপোর্ট সহ ভিসা আবেদন করার পর সৌদি আরব যাওয়া যায় এবং প্রতি মাসে টাকা উপার্জন করা যায়।

তবে, সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত, কোম্পানি ভিসার দাম কত এবং আকামা করতে কত টাকা লাগে এসব তথ্য অনেকেই জানেন না। তো চলুন, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

সৌদি আরবের ফ্রি ভিসা করতে মূলত ৩,০০,০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা অব্দি লেগে থাকে। সৌদি আরব যেতে হলে কফিলের আন্ডারে যেতে হয় কিংবা যেকোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা আবেদন করে যেতে হয়। এক্ষেত্রে ৩ লাখ থেকে ৬ লাখ টাকার মতো খরচ হয়ে থাকে।

ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করে ফ্রি ভিসা কিংবা কোম্পানি ভিসার জন্য বর্তমান সময়ে ৩ – ৫ লাখ টাকা খরচ হতে পারে। তবে, এজেন্সিভেদে ভিসা ফি কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ লাখ টাকা অব্দি খরচ হতে পারে। তবে, দালালের সহযোগিতা নিলে খরচ এর থেকেও বেশি হতে পারে।

কিন্তু, সৌদি আরব যেতে হলে দালালের সহযোগিতা না নেয়াই ভালো। এতে করে সৌদি গিয়ে কাজ পাওয়া যায়না, না খেয়ে থাকতে হয় এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেকোনো ভালো এজেন্সির সহযোগিতা নিয়ে ওয়ার্ক পারমিট পাওয়া এবং ভিসা আবেদন করলে সৌদি গিয়ে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।

সৌদি আরবের ফ্রি ভিসা পাওয়ার উপায়

সৌদি আরবের ফ্রি ভিসা পেতে হলে যেকোনো কফিলের সাথে যোগাযোগ করতে হয়। সৌদিতে অনেকেই ম্যানপাওয়ারের কাজ করে থাকেন। তাদেরকেই মূলত কফিল বলা হয়। তাদের সাথে যোগাযোগ করার পর তারা ওয়ার্ক পারমিট দিবে এবং কী কাজের জন্য নিয়ে যাবে ও প্রতি মাসে বেতন কত টাকা হবে তা জানিয়ে দিবে।

সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার পর ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি গেলে তাদের আন্ডারে কিংবা তারা যেখানে কাজ দিবে, সেখানে কাজ করতে হয়। এভাবে প্রতি মাসে কাজ করে ভালো পরিমাণ টাকা উপার্জন করা যায়। সৌদিতে গেলে কফিল ভালো না হলে ভালো কাজ পাওয়া যায়না এবং অনেক সময় বেতনও কম পাওয়া যায়।

আবার, অনেকেই বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে সৌদি যান। সেক্ষেত্রে কফিল ছাড়াই কাজ করা যায়। থাকা এবং খাওয়ার খরচ অনেক সময় কোম্পানি থেকেই বহন করে। কোম্পানি ভিসায় সৌদি গেলে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা বাড়িতে পাঠানো যায়।

সৌদি আরবের ফ্রি ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে

সৌদি আরব যেতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগে। ফ্রি ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র লাগে সেগুলোর একটি তালিকা নিচে তুলে ধরা হয়েছে –

  • ন্যুনতম ৬ মাস মেয়াদের একটি পাসপোর্ট (আকামার মেয়াদের তুলনায় পাসপোর্টের মেয়াদ বেশি হতে হবে)
  • ওয়ার্ক পারমিট
  • বয়স ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে
  • বৈধ আকামা এবং মেয়াদ থাকতে হবে
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল টেস্ট রিপোর্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র

এই কাগজপত্রগুলো দিয়ে KSA ওয়েবসাইট থেকে নিজেই ভিসা আবেদন করুন বা কোনো ঝামেলা না চাইলে যেকোনো ভালো এজেন্সি দেখে সেখানে ভালো করে কথা বলে ভিসা আবেদন করুন। এজেন্সি থেকে ভিসা আবেদন করলে তারা সবকিছু সুন্দরভাবে করে দিতে পারবে।

সৌদি আরবের ফ্রি ভিসা বেতন কত

সৌদি আরবের ফ্রি ভিসার বেতন সাধারণত ১,৫০০ রিয়াল থেকে ২,৫০০ রিয়াল অব্দি হয়ে থাকে। তবে, কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এর থেকেও ভালো বেতন পাওয়া যায়। এছাড়া, সময়ের সাথে সাথে পদোন্নতি হয় এবং বেতনও বৃদ্ধি পায়।

ফ্রি ভিসায় সৌদি আরব গেলে কফিলের আন্ডারে কাজ করলে সাধারণত বেতন বেশি বৃদ্ধি পায়না। তবে, কোম্পানি ভিসায় সৌদি গেলে কোম্পানির নিয়ম অনুযায়ী এবং দক্ষতা বৃদ্ধি পেলে পদোন্নতি দেয়া হয় এবং পদোন্নতির সাথে সাথে বেতনও বৃদ্ধি পায়।

কাজের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে সৌদি আরব গিয়ে কাজ ছাড়াই বসে থাকতে হয় এবং খাওয়া-দাওয়ারও অনেক কষ্ট হয়। তাই, যে কাজের জন্য সৌদি যাচ্ছেন, সেটির উপর দক্ষতা অর্জন করে তবেই ভিসা করা বুদ্ধিমানের কাজ। এছাড়া, দালালের খপ্পরে পড়লে এর থেকেও বাজে অবস্থা হতে পারে। তাই, যাচাই-বাছাই করে তারপর ভিসা আবেদন করুন।

এছাড়াও পড়ুন —

সৌদি আরবের ফ্রি ভিসা বলতে কি বুঝায়

অনেকেই ভাবেন সৌদি আরবের ফ্রি ভিসায় গেলে ইচ্ছেমতো যেকোনো কাজ করা যায় এবং টাকা উপার্জন করা যায়। তবে, সৌদি ফ্রি ভিসা বলতে কিছু নেই। কফিলের আন্ডারে ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি যেতে হবে কিংবা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি যেতে হবে।

কফিল কিংবা কোম্পানির আন্ডারে সৌদি গিয়ে সেখানে উক্ত কাজই করতে হবে। আলাদা করে শুধুমাত্র একা একা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সৌদি যাওয়া এবং সেখানে ইচ্ছেমতো কাজ করে টাকা কামানোর উপায় নেই। তবে, অবৈধভাবে এই ধরণের ভিসায় গেলে অনেক ঝুঁকি তৈরি হয়। যেকোনো সময় সৌদি পুলিশের হাতে অ্যারেস্ট হতে হবে এবং জেল ও জরিমানা হবে।

সারকথা

সৌদি ফ্রি ভিসার দাম কত এবং ফ্রি ভিসায় সৌদি আরব গেলে প্রতি মাসে কত টাকা উপার্জন করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, তবে কফিল কিংবা কোম্পানির আন্ডারে সৌদি আরব যাওয়া যায় এবং প্রতি মাসে ভালো টাকা উপার্জন করা যায়।

এ সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশনটি দেখুন এবং আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি লিখুন। আমাদের টিম থেকে অতি শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

বিভিন্ন প্রশ্নোত্তর

সৌদি আরবের ভিসার দাম কত ২০২৬?

সৌদি আরবের ভিসার দাম সাধারণত ৩ লাখ থেকে ৫ লাখ টাকার মাঝেই হয়ে থাকে। তবে, ভিসা এজেন্সি এবং এয়ার টিকেটের উপর ভিত্তি করে এই টাকার পরিমাণ কিছুটা বাড়তে পারে।

2026 সালে কি সৌদি ভিজিট ভিসা চালু হবে?

২০২৬ সালে সৌদি ভিজিট ভিসা চালু আছে। ভিজিট ভিসায় সৌদি যেতে চাইলে নিজে কিংবা ভিসা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন যেকোনো সময়।

সৌদি আরবে ১ বছরের আকামা করতে কত টাকা লাগে?

সৌদি আরবে ১ বছরের আকামা করতে ৯,০০০ থেকে ৯,৫০০ রিয়েল অব্দি লাগতে পারে যা সাধারণত কফিল বা কোম্পানি কর্তৃক পরিশোধ করা হয়ে থাকে।

সৌদি ভিসা কি চালু আছে?

হ্যাঁ, সৌদি ভিসা চালু আছে। যেকোনো সময় সৌদি ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা কিংবা অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *