আলবেনিয়া যেতে কত টাকা লাগে ২০২৬ (আজকের আপডেট)
বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে চাচ্ছেন কিন্তু আলবেনিয়া যেতে কত টাকা লাগে জানেন না? আলবেনিয়া যাওয়ার খরচ, আলবেনিয়া যেতে কী কী লাগে ইত্যাদি তথ্য জানতে পারবেন এখানে।
বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসায় আলবেনিয়া গিয়ে থাকেন। যারা কাজের ভিসায় আলবেনিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আলবেনিয়া যাওয়ার ভিসা খরচ সহ আলবেনিয়া যাওয়ার জন্য কি কি লাগে তা জানা আবশ্যক।
তো চলুন, আলবেনিয়া যাওয়ার খরচ কত টাকা, কি কি কাগজপত্র এবং যোগ্যতা লাগে এসব তথ্য বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
আলবেনিয়া যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে ৬ থেকে ১০ লাখ টাকা অব্দি লেগে থাকে। ভিসা প্রসেসিং কোন মাধ্যমে করছেন তার উপর ভিত্তি করে এই খরচ কম বা বেশি হবে। তবে বর্তমানে আলবেনিয়া ভিসা প্রসেসিং খরচ বেশি হওয়ার কারণ হলো বাংলাদেশ থেকে আলবেনিয়া গিয়ে তারপর অনেকেই ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায়।
এছাড়াও, বাংলাদেশ থেকে অনেকেই আলবেনিয়া গিয়ে তারপর ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সমুদ্র পথে কিংবা বিভিন্ন পথ ব্যবহার করে। বিভিন্ন ভিসা এজেন্সিভেদে আলবেনিয়ার ভিসা পেতে ৬ থেকে ৮ লাখ টাকা লেগে থাকে। তবে, দালালের সহযোগিতা নিলে ১০ লাখ টাকা অব্দি লাগতে পারে।
আলবেনিয়া যাওয়ার উপায়
আলবেনিয়া যেতে চাইলে ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি কী উদ্দেশ্যে আলবেনিয়া যেতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে ভিসা ক্যাটাগরি নির্ধারণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদন করতে হবে।
স্টুডেন্ট ভিসায় আলবেনিয়া যেতে চাইলে আলবেনিয়ার যেকোনো কলেজ থেকে ভর্তির অফার লেটার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন কলেজে আবেদন করার মাধ্যমে যেকোনো কলেজ থেকে অফার লেটার পাওয়া যেতে পারে। অতঃপর, অফার লেটার সহ আইএলটিএস এর ডকুমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভিসা আবেদন করতে হবে।
ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেকোনো ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে ১.৫ লাখ থেকে ২ লাখ টাকার মাঝে আলবেনিয়া যেতে ঘুরে আসতে পারবেন। এক্ষেত্রে এয়ার টিকেট এবং আলবেনিয়াতে থাকা ও খাওয়ার খরচের উপর সর্বমোট কত টাকা খরচ হবে তা নির্ভর করবে।
ওয়ার্ক পারমিট ভিসায় আলবেনিয়া যেতে চাইলে যেকোনো মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। যে প্রতিষ্ঠানে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, সেখানে আবেদন করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং সেটি দিয়ে ভিসা আবেদন করতে হবে। ভিসা এজেন্সির সহযোগিতা নিলে তারাই এই কাজগুলো করে দিবে। আপনাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।
এই তিনটি পদ্ধতিতে বাংলাদেশ থেকে খুব সহজেই আলবেনিয়া যেতে পারবেন।
আলবেনিয়া যেতে কত বছর বয়স লাগে
আলবেনিয়া যেতে ১৮ বছর বয়স কিংবা তার বেশি হতে হয়। সাধারণত ১৮ বছরের উপরে আর বয়সের লিমিট থাকেনা। সেক্ষেত্রে ৫০ কিংবা ৬০ এর উপরে বয়স হলেও আলবেনিয়া যাওয়ার জন্য ভিসা আবেদন করতে পারবেন। তবে, ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাঁধা-বাধ্যকতা থাকতে পারে।
তবে, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে এবং যে প্রতিষ্ঠানে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স নির্ধারিত হবে। এছাড়া ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন বা সর্বোচ্চ বয়স নেই। শারীরিক অবস্থা ভালো থাকলে যে কেউ আলবেনিয়া ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে, ১৮ বছর বয়সের নিচে হলে ভিসা আবেদন করার সময় অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে এবং অভিভাবককের সঙ্গে একসাথেই ভিসা আবেদন করতে হবে।
আলবেনিয়া দেশ কেমন
আলবেনিয়া ইউরোপের একটি দেশ যা দক্ষিণ ইউরোপে অবস্থিত এবং এটির নাম হলো The Republic of Albania । ইউরোপের এই দেশটি ইউরোপের অন্যান্য দেশের মতোই সুন্দর এবং এখানের আইন অনেক কড়া। এই দেশে বসবাস এবং পড়ালেখার খরচ খুবই কম।
বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এই দেশে ওয়ার্ক পারমিট দেয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হয়। সাধারণত কৃষি কাজ, কন্সট্রাকশন কাজ, বিভিন্ন ধরনের লেবার, গার্মেন্টস কর্মী, অটোমোবাইল সার্ভিসিং কর্মী, ওয়েল্ডিং কর্মী সহ বিভিন্ন পেশায় ওয়ার্ক পারমিট দেয়া হয়।
যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহজেই ভিসা আবেদন এবং ভিসা প্রসেসিং করতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে বেশ সহজেই ভিসা পাওয়া যায়।
এছাড়াও পড়ুন –
- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
- জাপান যেতে কত টাকা ও কি কি যোগ্যতা লাগে
- সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে এবং যাওয়ার সহজ উপায়
আলবেনিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়
আলবেনিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে অনেকেই ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আলবেনিয়া স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাকেন। তবে, আলবেনিয়াতেও কাজের অনেক সুযোগ রয়েছে এবং এখানে কাজ করে বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব।
আলবেনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে চাইলে ইতালি, গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া, হাঙ্গারি সহ আরও অনেক দেশে যেতে পারবেন।
আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার
আলবেনিয়া থেকে ইতালি ৭২৭ কিলোমিটার যা জলপথ এবং স্থলপথে পাড়ি দেয়া সম্ভব। আলবেনিয়া যাওয়ার পর খুব সহজেই ইতালি যেতে পারবেন। তবে, ইতালি যাওয়ার ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসার প্রয়োজন হতে পারে। এছাড়া বাংলাদেশ থেকে অনেকেই আলবেনিয়া যাওয়ার পর চোরাই পথে ইতালি পাড়ি দিয়ে থাকেন যা খুবই বিপজ্জনক।
সারকথা
আলবেনিয়া যেতে কত টাকা লাগে, আলবেনিয়া যাওয়ার সহজ উপায় এবং আলবেনিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। যারা আলবেনিয়া যেতে চাচ্ছেন কিংবা আলবেনিয়া থেকে অন্য দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য পোস্টটি অনেক সহায়ক হবে। এছাড়া, নিচের প্রশ্নোত্তর সেকশন থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
আলবেনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?
না, আলবেনিয়া সেনজেনভুক্ত দেশ নয় এবং এটি ইউরোপীয় ইউনয়নেরও অন্তর্ভুক্ত নয়।
আলবেনিয়া টাকার নাম কি?
আলবেনিয়া মুদ্রার নাম হলো লেক বা Lek ।
আলবেনিয়া কোন কোন দেশের পাশে অবস্থিত?
আলবেনিয়া মোট চারটি দেশের সীমান্তে অবস্থিত একটি দেশ। এগুলো হলো – মন্টিনিগ্রো, কসোভো, মেসিডোনিয়া এবং গ্রিস।
আলবেনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা 2026?
আলবেনিয়া ১ টাকা বাংলাদেশের ১.৫৪ টাকা ২০২৬ সালের বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী।




