মালদ্বীপ যেতে কত টাকা লাগে ২০২৬ (আজকের ভিসা খরচ)

মালদ্বীপ যেতে চাচ্ছেন কিন্তু মালদ্বীপ যেতে কত টাকা লাগে জানেন না? মালদ্বীপ ভিসা খরচ কত, বয়স কত লাগে এবং কী কী কাগজপত্র লাগে এসব জানতে পারবেন এখানে।

বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ মালদ্বীপ যায় ভ্রমণ করার জন্য। এছাড়া অনেকেই কাজের উদ্দেশ্যেও মালদ্বীপ গিয়ে থাকেন। তবে মালদ্বীপ যেতে চাইলে অন অ্যারাইভাল ভিসা প্রয়োজন এবং সঠিকভাবে ভিসা আবেদন করা প্রয়োজন।

তো চলুন, যারা মালদ্বীপ যেতে আগ্রহী, তারা কীভাবে মালদ্বীপ যাওয়ার জন্য ভিসা আবেদন করবেন এবং মালদ্বীপ যেতে কত টাকা লাগে এসব বিষয় বিস্তারিত জেনে নেয়া যাক।

মালদ্বীপ যেতে কত টাকা লাগে

মালদ্বীপ ভিজিট ভিসায় যেতে ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা অব্দি লেগে থাকে। ভিসা এজেন্সির সাজানো প্যাকেজে গেলে সাধারণত ১ লাখ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মাঝেই হয়ে যায়। তবে, আপনি যদি নিজে থেকে সবকিছু করেন, তবে খরচ কিছুটা বেশি হবে এবং সেক্ষেত্রে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার অব্দি খরচ হতে পারে।

ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ যেতে আলাদা করে ভিসা আবেদন করতে হয়না। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে মালদ্বীপ যাওয়া যায়। তবে, পাসপোর্টের মেয়াদ ৬ মাসের অধিক থাকতে হয়। এছাড়া, রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল বুকিং এর রিসিপ্ট দেখানো হলে দ্রুতই ভিসা পাওয়া যায়।

ঢাকা থেকে মালদ্বীপ একজন ব্যক্তির জন্য এয়ার টিকেটের দাম এয়ারলাইন্সভেদে ৩০ হাজার থেকে ৪০ হাজার অব্দি হয়ে থাকে। তবে এটি ওয়ান ওয়ে ট্রিপ। রিটার্ন টিকেট সহ ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা অব্দি পড়তে পারে। এছাড়া, মালদ্বীপের হোটেল বুকিং খরচ এবং খাওয়া ও ঘোরাঘুরি খরচ সহ ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার অব্দি খরচ হতে পারে।

এই খরচের পরিমাণ আরও বাড়তে পারে একাধিক ব্যক্তি একসাথে গেলে এবং খাওয়া ও ঘোরাঘুরি খরচ আরও বেশি হলে।

কাজের ভিসায় মালদ্বীপ যেতে কত টাকা লাগে

কাজের ভিসায় মালদ্বীপ যেতে ৩ থেকে ৪ লাখ টাকা অব্দি লেগে থাকে। ভিসা এজেন্সির উপর নির্ভর করে এই খরচ কিছুটা বেশি হতে পারে। তবে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকেট এবং আনুসাঙ্গিক খরচ মিলিয়ে ৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে। তবে, ভিসা আবেদন করার পূর্বে মালদ্বীপে যে প্রতিষ্ঠান/কোম্পানিতে কাজ করতে যাবেন, সেখানে থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে।

মালদ্বীপের প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট পেলে আপনার পাসপোর্ট এবং উক্ত ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যেকোনো ভিসা এজেন্সির সহযোগিতা নিতে পারেন কিংবা নিজে থেকেও ভিসা আবেদন করতে পারবেন। তবে, ওয়ার্ক পারমিট সংগ্রহ করার ক্ষেত্রে ভিসা এজেন্সি থেকে সহযোগিতা নিতে পারেন।

এছাড়া, বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল এবং বিএমইটি থেকেও মালদ্বীপ এর ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও পড়ুন –

মালদ্বীপ ওয়ার্ক পারমিট ভিসা বেতন কত

মালদ্বীপ ওয়ার্ক পারমিট ভিসায় গেলে বাংলাদেশি টাকায় ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা অব্দি ইনকাম করা যায় প্রতি মাসে। কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন আরও বেশি হতে পারে। মালদ্বীপে লেবার, পরিচ্ছন্নতাকর্মী, রাজমিস্ত্রির হেলপার, রাজমিস্ত্রী, কার্পেন্টার, রডমিস্ত্রী, ইলেকট্রিশিয়ান, রিসোর্ট, হোটেল বা ক্যাফে কর্মী ইত্যাদি কাজের চাহিদা রয়েছে।

মালদ্বীপ একটি ভিজিটিং স্পট হওয়ার কারণে এখানে রিসোর্ট, হোটেল বা ক্যাফে কর্মীর বেশি চাহিদা রয়েছে এবং এসব কাজে বেশি বেতন পাওয়া যায়।

মালদ্বীপ যাওয়ার উপায়

ভ্রমণের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে চাইলে নভেম্বর মাস থেকে এপ্রিল মাসের মাঝে যাত্রা করতে পারেন। এ সময় এয়ার টিকেটের দাম সবথেকে কম থাকে। ফলে, ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মাঝেই মালদ্বীপ থেকে ঘুরে আস্তে পারবেন। তবে, হোটেল চার্জ এবং খাওয়া ও ঘোরাঘুরি খরচ সহ আপনার চাহিদার উপর সর্বমোট খরচ কমবেশি হবে।

ভিজিট ভিসায় মালদ্বীপ যেতে চাইলে সবথেকে সহজ উপায় হচ্ছে যেকোনো ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করা। ভিসা এজেন্সি থেকে আপনার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভিসা আবেদন করা এবং এয়ার টিকেট বুকিং দিয়ে দিবে। আপনাকে শুধু টাকা দিতে হবে। অতঃপর, সময়মতো এয়ার টিকেট সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সাথে নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন।

ভিজিট ভিসায় মালদ্বীপ গেলে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, যেটির মেয়াদ ৩০ দিন থাকে। অন-অ্যারাইভাল ভিসা পেতে হলে পাসপোর্টের মেয়াদ ৬ মাস বা তার বেশি থাকতে হবে। এছাড়া, রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল বুকিং করা থাকলে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া সহজ হয়।

মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে

মালদ্বীপ সাধারণত মানুষ ঘোরাঘুরি করার জন্যই যায়। সেক্ষেত্রে বয়সের কোনো লিমিট নেই। তবে, আপনার বয়স যদি ১৮ বছরের কম হয়ে থাকে, সেক্ষেত্রে অভিভাবককে সঙ্গে থাকতে হবে বা তাদের অনুমতি প্রয়োজন হবে। তবে, ১৮ বছরের বেশি হলে ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা সহ যেকোনো ভিসা পাওয়া যায়।

অর্থাৎ, মালদ্বীপ যেতে সর্বনিম্ন ১৮ বছর বয়স লাগে এবং সর্বোচ্চ বয়সের কোনো লিমিট নেই। ১৮ বছরের কম হলে অভিভাবক সঙ্গে থাকা লাগে।

মালদ্বীপ ১ টাকা বাংলাদেশের কত টাকা

মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের ৭ টাকা ৯২ পয়সা। মালদ্বীপের মুদ্রার নাম রুফিয়া যা বাংলাদেশের টাকার তুলনায় প্রায় ৮ গুণ শক্তিশালী। তবে, এই রেট উঠানামা করে। মালদ্বীপে ১ রুফিয়া বাংলাদেশের ৭ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ৮০ পয়সার মাঝে থাকে। তবে, এই রেট বর্তমানে ৭ টাকা ৯০ পয়সার উপরে আছে।

মালদ্বীপ যাওয়ার পূর্বে টাকার মান যাচাই করে নেয়া বুদ্ধিমানের কাজ। মালদ্বীপ গিয়ে বিভিন্ন কাজে খরচ করতে হবে মালদ্বীপের রুফিয়া দিয়ে। যা বাংলাদেশি টাকায় কত টাকা হয় তা জানা থাকলে এক্সচেঞ্জ স্টোর থেকে সহজেই টাকার বদলে মালদ্বীপ রুফিয়া নিতে পারবেন।

সারকথা

মালদ্বীপ যেতে কত টাকা লাগে, মালদ্বীপ যেতে কত বছর বয়স লাগে এবং মালদ্বীপ যাওয়ার সহজ উপায় আলোচনা করা হয়েছে এখানে। যারা ভ্রমণের উদ্দেশ্যে কিংবা কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে চাচ্ছেন, তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন এবং কোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশন দেখুন।

বিভিন্ন প্রশ্নোত্তর

মালদ্বীপ ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে?

ওয়ার্ক পারমিট ভিসায় মালদ্বীপ যেতে ৩ থেকে ৪ লক্ষ টাকা লেগে থাকে। তবে, এয়ার টিকেটের দাম এবং এজেন্সির ফি কমবেশি হলে এই খরচ কিছুটা বেশি হতে পারে।

মালদ্বীপ কাজের ভিসার খরচ কত?

মালদ্বীপ কাজের ভিসার খরচ ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা। তবে ভিসা এজেন্সির ফি এবং ওয়ার টিকেটের দাম বেশি হলে এই খরচ আরও বেশি হবে।

মালদ্বীপ হোটেল ভিসার বেতন কত?

মালদ্বীপে হোটেলে কাজ করার জন্য ভিসা নিতে গেলে ৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে। মালদ্বীপের হোটেল থেকে ওয়ার্ক পারমিট নিতে পারলে খুব সহজেই ভিসা নিতে পারবেন।

মালদ্বীপে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি?

মালদ্বীপে বর্তমানে রিসোর্ট, হোটেল বা ক্যাফে কর্মী কাজের চাহিদা সবথেকে বেশি। কারণ, মালদ্বীপ বর্তমানে একটি ভিজিটিং স্পট হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *