বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা চালু আছে ২০২৬ (আপডেট)

বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে যাওয়া যায়। ট্রাভেল ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন ধরণের ভিসা নিয়ে অনেক দেশে যাওয়া যায়। বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা চালু আছে জানতে পারবেন এখানে।

কাজের উদ্দেশ্যে প্রতি বছর বাংলাদেশ থেকে ৮ – ১২ লাখ মানুষ অন্য দেশে পাড়ি জমায়। এছাড়া, স্টুডেন্ট ভিসা নিয়েও প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী অন্য দেশে যায়। পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনেকেই অন্য দেশে যাচ্ছেন।

যে কাজের জন্যই হোক না কেন, বাইরের দেশে যেতে চাইলে বাংলাদেশ থেকে বর্তমানে কোন কোন দেশের ভিসা চালু আছে তা জানা আবশ্যক। ভিসা আবেদন করার সময় এই তথ্য প্রয়োজন হয়। তো চলুন, বর্তমানে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা চালু আছে জেনে নেয়া যাক।

বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা চালু আছে

২০২৬ সালে বাংলাদেশের জন্য বিশ্বের প্রায় সকল দেশের ভিসাই ভালু আছে। ভ্রমণের উদ্দেশ্যে বিশ্বের সকল দেশে বাংলাদেশের পাসপোর্টধারীরা যেতে পারবেন। অনেক সময় কিছু দেশের সরকারের নীতিমালার কারণে সেসব দেশের ভিসা বন্ধ রাখা হয়। তবে, ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রে বাংলাদেশের কর্মীদের জন্য বেশ কিছু দেশের ভিসা দেয়া বর্তমানে বন্ধ রয়েছে।

এছাড়া, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা যেকোনো দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে তারা সেসব কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা বর্তমানে চালু আছে তা নিচে ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে তালিকা দেয়া হয়েছে। অর্থাৎ, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কোন কোন দেশের ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোন কোন দেশের ভিসা চালু আছে এবং ভ্রমণ ভিসার ক্ষেত্রে কোন কোন দেশের ভিসা চালু আছে তা আলাদা আলাদা করে উল্লেখ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ থেকে কোন কোন দেশের কাজের ভিসা চালু আছে

বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাইরের দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য কোন কোন দেশের ভিসা চালু আছে তা জানা আবশ্যক। নিয়ে বাংলাদেশ থেকে কোন কোন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে তার একটি তালিকা নিচে দেয়া হয়েছে।

  • সৌদি আরব
  • কাতার
  • কুয়েত
  • ওমান
  • সংযুক্ত আরব আমিরাত (UAE)
  • জার্মানি
  • পর্তুগাল
  • নেদারল্যান্ডস
  • সুইডেন
  • আয়ারল্যান্ড
  • পোল্যান্ড
  • রোমানিয়া
  • ফিনল্যান্ড
  • আইসল্যান্ড
  • জাপান
  • দক্ষিণ কোরিয়া

এই দেশগুলো ছাড়াও আরও অনেক দেশেই কাজের ভিসায় যেতে পারবেন। তবে, সেসব দেশে কাজের ভিসায় যেতে ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে হবে। ওয়ার্ক পারমিট পেলে পরবর্তী ধাপগুলো খুব সহজেই শেষ করা যায় এবং ভিসা পাওয়া যায়।

যারা শুধু ইউরোপের কোন কোন দেশের ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু আছে তা জানতে চাচ্ছেন, তারা ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে পোস্টটি পড়ুন।

বাংলাদেশ থেকে কোন কোন দেশের স্টুডেন্ট ভিসা চালু আছে

স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। বর্তমানে অধিকাংশ দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা দেয়া হচ্ছে। তবে, স্টুডেন্ট ভিসা নির্ভর করে থাকে যে শিক্ষার্থী আবেদন করছে, তার শিক্ষাগত যোগ্যতার উপর।

বর্তমানে যেসব দেশ থেকে সহজে স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে, সেসব দেশের নামের তালিকা নিচে দেয়া হয়েছে।

  • যুক্তরাজ্য
  • কানাডা
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • জার্মানি
  • ফিনল্যান্ড
  • হাঙ্গেরি
  • পর্তুগাল
  • দক্ষিণ কোরিয়া
  • জাপান
  • মালয়েশিয়া
  • চীন

এই দেশগুলো ছাড়াও আরও অনেক দেশে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার সময়ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আইএলটিএস/টোফেল এর সনদ সহ বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়। এসব তথ্য দিয়ে আবেদন করার পর কলেজ থেকে স্টুডেন্ট ভিসা পাওয়া যায়।

বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভ্রমণ ভিসা চালু আছে

বাংলাদেশ থেকে বিশ্বের অধিকাংশ দেশেই ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যায়। বাংলাদেশের একটি পাসপোর্ট ৬ মাস বা তার অধিক মেয়াদ থাকলে, উক্ত পাসপোর্ট দিয়ে ৩৫টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। এসব দেশে অন-অ্যারাইভাল ভিসা নেয়া যায়।

এছাড়া, বাকি দেশগুলোতে ভিসা নিয়ে যেতে হয়। বিশ্বের ১৯৫টি দেশের মাঝে অধিকাংশ দেশেই বাংলাদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া সম্ভব। এমন দেশগুলোর মাঝে বেশ কিছু দেশের নামের তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • ভুটান
  • মালদ্বীপ
  • নেপাল
  • শ্রীলঙ্কা
  • কম্বোডিয়া
  • তিমুর-লেস্তে
  • কোমোরোস
  • জিবুতি
  • গিনি-বিসাউ
  • মাদাগাস্কার
  • সিয়েরা লিওন
  • বুরুন্ডি
  • সামোয়া
  • টুভ্যালু
  • নিউই
  • বাহামাস
  • বার্বাডোজ
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
  • ডমিনিকা
  • গ্রেনাডা
  • হাইতি
  • জ্যামাইকা
  • মন্টসেরাট
  • সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
  • সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস
  • ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  • কেনিয়া (ETA প্রয়োজন)
  • থাইল্যান্ড
  • ইন্দোনেশিয়া
  • জাপান
  • দক্ষিণ কোরিয়া
  • সৌদি আরব
  • কাতার
  • কুয়েত
  • নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়া
  • শেনজেনভুক্ত ইউরোপীয় দেশসমূহ

এই দেশগুলোর তালিকায় ভিসা নিয়ে এবং ভিসা ছাড়া যাওয়া যায় এমন সব দেশের নাম আছে। শুধুমাত্র পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে যেসব দেশে যাওয়া যায়, সেসব দেশের নাম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

এছাড়াও পড়ুন —

ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়

বাংলাদেশ থেকে নিচের তালিকায় উল্লেখ করা ৩৫টি দেশে কোনো ভিসা ছাড়াই যাওয়া যায়। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এসব দেশে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারবেন। এক্ষেত্রে, ভ্রমণে যাওয়ার আগে একটি বিশেষ অথোরাইজেশন লেটার পূরণ করতে হয়।

কিছু দেশে শুধু পাসপোর্ট দিয়েই প্রবেশ করা যায়। আবার কিছু দেশে এয়ারপোর্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে হয়।

১. ভুটান
২. মালদ্বীপ
৩. নেপাল
৪. শ্রীলঙ্কা
৫. কম্বোডিয়া
৬. কেনিয়া
৭. রুয়ান্ডা
৮. সেশেলস
৯. মাদাগাস্কার
১০. মৌরিতানিয়া
১১. বুরুন্ডি
১২. কেপ ভার্দে
১৩. কমোরোস দ্বীপপুঞ্জ
১৪. জিবুতি
১৫. গিনি-বিসাউ
১৬. বাহামাস
১৭. বার্বাডোজ
১৮. ডোমিনিকা
১৯. গ্রেনাডা
২০. হাইতি
২১. জ্যামাইকা
২২. ত্রিনিদাদ ও টোবাগো
২৩. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
২৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
২৫. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
২৬. মনটসেরাট
২৭. ফিজি
২৮. ভানুয়াতু
২৯. কুক আইল্যান্ডস
৩০. মাইক্রোনেশিয়া
৩১. নিউই
৩২. সামোয়া
৩. টুভালু
৩৪. তিমুর-লেস্তে
৩৫. কিরিবাতি

যারা ভ্রমণ করার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, তারা ভিসা আবেদন না করেই এসব দেশে যেতে পারবেন। শুধু পাসপোর্ট দিয়ে এই দেশগুলোতে যেতে পারবেন। তবে, ভ্রমণের আগে অনলাইনে একটি সাধারণ ট্রাভেল অথরাইজেশন ফর্ম পূরণ করতে হয়।

সারকথা

বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা চালু আছে তা উল্লেখ করা হয়েছে এখানে। ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ভ্রমণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে বর্তমানে যেসব দেশে যাওয়া যাচ্ছে, সেসব দেশের তালিকা দেখতে পারবেন এখানে। প্রতিটি তালিকা আলাদা করে উল্লেখ করে দেয়া হয়েছে যেন সহজেই বুঝতে পারেন।

এছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তবে নিচের প্রশ্নোত্তর সেকশনের প্রশ্ন ও উত্তরগুলো দেখুন অথবা নিচে কমেন্ট করুন।

বিভিন্ন প্রশ্নোত্তর

২০২৬ সালে বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা চালু আছে?

২০২৬ সালে বাংলাদেশ থেকে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার অনেক দেশে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ভ্রমণ ভিসা চালু আছে। বিস্তারিত তালিকা এই পোস্টে দেয়া হয়েছে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *