ইউরোপের কোন দেশে বেতন বেশি ২০২৬ (আজকের আপডেট)
ইউরোপ যেতে চাচ্ছেন কিন্তু ইউরোপের কোন দেশে বেতন বেশি জানেন না? এই পোস্টে ইউরোপের বিভিন্ন দেশের বেতন এবং সেসব দেশে কোন কাজে কত টাকা বেতন পাওয়া যায় তা জানতে পারবেন।
বাংলাদেশ থেকে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ যায় মূলত টাকা উপার্জন করার জন্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তুলনায় ইউরোপে অল্প সময়ের মাঝেই অধিক টাকা উপার্জন করা যায়। তবে, ইউরোপের সকল দেশে ইনকাম কিন্তু এক না। কিছু দেশে অল্প সময়ের মাঝেই বেশি টাকা কামানো যায়।
তো চলুন, ইউরোপের বিভিন্ন দেশের বেতন কত এবং কোন দেশে সবথেকে বেশি বেতন পাওয়া যায় সেসব বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
ইউরোপের কোন দেশে বেতন বেশি ২০২৬
ইউরোপের বিভিন্ন দেশের মাঝে জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া এবং পর্তুগালে বেতন বেশি পাওয়া যায়। এই ৫টি দেশে বাংলাদেশ থেকে কাজের ভিসায় গিয়ে কাজ করে প্রতি মাসে ২ থেকে ৫ লাখ টাকা অব্দি ইনকাম করা যায়। ইউরোপের এসব দেশে সাধারণ কর্মী এবং অভিজ্ঞ ও দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
সাধারণ কর্মীরা এসব দেশে এসে প্রতি মাসে ১.৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকা অব্দি ইনকাম করতে পারে। অপরদিকে, দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের চাহিদা বেশি থাকার কারণে তারা প্রতি মাসে ২ লাখ থেকে ৪ লাখ টাকা অব্দি সহজেই ইনকাম করতে পারে।
জার্মানি
ইউরোপের এই ৫টি দেশের মাঝে জার্মানিতে সবথেকে বেশি বেতন পাওয়া যায়। জার্মানি ভাষা জানলে বেশি বেতনে কাজ করা যায়। ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস বা লজিস্টিকস, হেলথ কেয়ার/কেয়ারগিভার এবং কনস্ট্রাকশন কাজ করে জার্মানিতে প্রতি মাসে প্রায় ২,২০০ থেকে ৩,৫০০ ইউরো পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ থেকে ৪.৫ লাখ টাকার মতো হয়ে থাকে। তবে, এই বেতন নির্ভর করবে কাজের ধরণ এবং দক্ষতার উপর।
ইতালি
ইউরোপের দেশগুলোর মাঝে জার্মানির পরে সবথেকে বেশি বেতনে কাজ করা যায় ইতালিতে। ইতালিতে কৃষি কাজ, হোটেল ও রেস্তোরাঁ, এবং কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা যায়।এসব কাজে প্রতি মাসে প্রায় ১,২০০ থেকে ২,৮০০০ ইউরো উপার্জন করা যায়। যা বাংলাদেশি টকায় যা প্রায় ১.৬ লাখ থেকে ৩.৮ লাখ টাকা। তবে ইতালিতে ওভারটাইম করে আরও বেশি টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।
পোল্যান্ড
বাংলাদেশ থেকে খুব সহজেই পোল্যান্ড যাওয়া যায়। পোল্যান্ড গিয়ে ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন কারখানা, প্যাকেজিং, কনস্ট্রাকশন এবং লজিস্টিকস/ওয়্যারহাউসে কাজ করা যায়। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডে অল্প কাজ করেই বেশি বেতন পাওয়া যায়। এসব কাজ করে প্রতি মাসে ১,২০০ থেকে ২,৫০০ ইউরো ইনকাম করা যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১.৬ লাখ থেকে ৩.৪ লাখ টাকা।
রোমানিয়া
ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় রোমানিয়াতে কাজ করে ভালো বেতন পাওয়া যায়। রোমানিয়া অনেকেই যায় ইতালি বা জার্মানিতে প্রবেশের জন্য। তবে, রোমানিয়াতেও কাজ করে প্রতি মাসে ভালো টাকা কামানো যায়। রোমানিয়াতে কনস্ট্রাকশন, কৃষি কাজ, টেক্সটাইল এবং ফুড প্রসেসিং/মিট প্রসেসিং কাজ করা যায়।
এসব কাজে প্রতি মাসে প্রায় ৮০০ থেকে ১,৮০০ ইউরো ইনকাম করা যায়। যা বাংলাদেশি টাকায় যা প্রায় ১.১ লাখ থেকে ২.৫ লাখ টাকা।
পর্তুগাল
ইউরোপের মাঝে যেসব দেশে কাজের ভিসায় গেলে বেশি বেতন পাওয়া যায় সেগুলোর মাঝে পর্তুগাল একটি। পর্তুগালে কাজের ভিসায় গেল কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ, এগ্রিকালচার এবং রেস্তোরাঁ বা পরিচ্ছন্নতা কর্মী সহ আরও অনেক পদে কাজ করা যায়।
পর্তুগালে এসব কাজ করে প্রতি মাসে প্রায় ১,০০০ থেকে ২,০০০ ইউরো ইনকাম করা যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১.৩ লাখ থেকে ২.৭ লাখ টাকা।
এছাড়াও পড়ুন —
- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
- ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে
- ইউরোপের সেনজেন ও নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
সারকথা
ইউরোপের কোন দেশে বেতন বেশি এবং কোন দেশে কত টাকা বেতন পাওয়া যায় এসব নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যারা ইউরোপ যেতে চাচ্ছেন কিন্তু ইউরোপের কোন দেশে বেশি বেতন পাওয়া যায় জানেন না, তারা শুরু থেকে শেষ অব্দি পড়লে ইউরোপের যে ৫টি দেশে বেশি বেতন পাওয়া যায়, সেগুলোর নাম এবং বেতনের পরিমাণ জানতে পারবেন।
এছাড়া আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশনটি দেখুন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করুন।
বিভিন্ন প্রশ্নোত্তর
ইউরোপের কোন দেশে কাজের চাহিদা সবচেয়ে বেশি?
ইউরোপের প্রায় সকল দেশেই কাজের চাহিদা বেশি থাকে। জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং পর্তুগালে কাজের চাহিদা অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি।
ইউরোপের কোন দেশে সর্বনিম্ন বেতন কত?
ইউরোপের বিভিন্ন দেশের মাঝে ইউক্রেন এবং বুলগেরিয়া বেতনের দিক থেকে পিছিয়ে রয়েছে। ইউক্রেনে সর্বনিম্ন ১৭০+ ইউরো এবং বুলগেরিয়াতে ৬০০+ ইউরো প্রতি মাসে বেতন পাওয়া যায়।
ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি টাকা?
ইউরোপের বিভিন্ন দেশের মাঝে লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড এবং নরওয়ের টাকার মান বেশি এবং তাদের অর্থনীতি অনেক স্ট্রং। ফলে, এসব দেশে কাজের বেতনও বেশি থাকে।
ইউরোপের কোন দেশটি সবচেয়ে উন্নত?
ইউরোপের মাঝে সুইজারল্যান্ড সবথেকে উন্নত একটি দেশ। এই দেশটি প্রাকৃতিকভাবে সৌন্দর্যে ভরপুর এবং আর্থিকভাবে অনেক উন্নত।




