ইউরোপের সেনজেন ও নন সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৬ (আপডেট)

সেনজেন ও নন সেনজেনভুক্ত দেশ কোনগুলো জানেন না? সেনজেনভুক্ত দেশের তালিকা এবং যেসব দেশ এখনো সেনজেনের আওতাভুক্ত হয়নি, সেসব দেশের নাম জানতে পারবেন এখানে।

ইউরোপ ভ্রমণের কথা ভাবলেই যে শব্দটা সবার আগে কানে আসে, সেটা হলো “সেনজেন”। ভিসার জন্য আবেদন করতে গিয়ে অনেকেই দেখেন, কিছু দেশ সেনজেন ভুক্ত, আবার কিছু দেশ ইউরোপে থেকেও সেনজেনের বাইরে। এই দুই ধরনের দেশ নিয়ে অনেকের মধ্যেই একটা কনফিউশন থেকে যায়।

সেনজেন ভুক্ত দেশ কোনগুলো, নন সেনজেন দেশ কোনগুলো, আর এই দুইয়ের মধ্যে পার্থক্যটা আসলে কী এসব বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

সেনজেন ভুক্ত দেশ মানে কি

সেনজেন এলাকা হলো ইউরোপের এমন একটি অঞ্চল, যেখানে অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে সীমান্তে কোনো পাসপোর্ট চেকিং বা বর্ডার কন্ট্রোল রাখেনি। অর্থাৎ একটি সেনজেন দেশে ঢোকার পর ওই এলাকার ভেতরে আপনি অন্য যেকোনো সেনজেন দেশে অবাধে যাতায়াত করতে পারবেন, বারবার ভিসা লাগবে না।

১৯৮৫ সালে লুক্সেমবার্গের “সেনজেন” নামের একটি ছোট গ্রামে এই চুক্তি সই হয়েছিল, সেখান থেকেই নামকরণ। মজার বিষয় হলো, সেনজেন এলাকা আর ইউরোপীয় ইউনিয়ন একই জিনিস নয়। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ সেনজেনের বাইরে আছে, আবার নরওয়ে, সুইজারল্যান্ডের মতো কিছু দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও সেনজেনের অন্তর্ভুক্ত।

সেনজেন ভুক্ত দেশ কয়টি

২০২৪ সালে বুলগেরিয়া ও রোমানিয়া বিমান ও সমুদ্রপথে সেনজেনে যুক্ত হয়েছিল, আর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাদের স্থলসীমান্তও পুরোপুরি সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এর ফলে বর্তমানে ২০২৬ সাল অনুযায়ী সেনজেন ভুক্ত দেশের সংখ্যা মোট ২৯টি

সেনজেন ভুক্ত দেশের তালিকা

নিচে বর্তমান সেনজেন ভুক্ত ২৯টি দেশের তালিকা দেওয়া হলো:

  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বুলগেরিয়া
  • ক্রোয়েশিয়া
  • চেক প্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • এস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • গ্রিস
  • হাঙ্গেরি
  • আইসল্যান্ড
  • ইতালি
  • লাটভিয়া
  • লিশটেনস্টাইন
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবার্গ
  • মাল্টা
  • নেদারল্যান্ডস
  • নরওয়ে
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড

এই ২৯টি দেশের মধ্যে ২৫টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। বাকি চারটি দেশ — আইসল্যান্ড, নরওয়ে, লিশটেনস্টাইন ও সুইজারল্যান্ড — ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও আলাদা চুক্তির মাধ্যমে সেনজেন এলাকার অংশ।

এছাড়াও পড়ুন –

সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ

সেনজেনে সবচেয়ে সাম্প্রতিক পূর্ণ সদস্য হলো বুলগেরিয়া ও রোমানিয়া। এর আগে ২০২৩ সালে ক্রোয়েশিয়া সেনজেনে যুক্ত হয়েছিল। এর মানে গত কয়েক বছরে ইউরোপের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি দেশ ধাপে ধাপে সেনজেনভুক্ত হয়েছে।

নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

এবার আসা যাক সেই দেশগুলোর কথায়, যেগুলো ইউরোপে অবস্থিত হলেও সেনজেন চুক্তির বাইরে। এই তালিকায় দুই ধরনের দেশ আছে। একটি হলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু সেনজেনে নেই, আরেকটি হলো ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য নয়।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু সেনজেনের বাইরে: আয়ারল্যান্ড ও সাইপ্রাস। আয়ারল্যান্ড নিজেই সেনজেনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ তাদের যুক্তরাজ্যের সঙ্গে আলাদা “কমন ট্রাভেল এরিয়া” ব্যবস্থা আছে। আর সাইপ্রাস এখনো সেনজেনে যোগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, পুরোপুরি অন্তর্ভুক্ত হয়নি।

ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য নয়, সেনজেনেরও বাইরে

  • যুক্তরাজ্য
  • আলবেনিয়া
  • সার্বিয়া
  • মন্টেনেগ্রো
  • বসনিয়া ও হার্জেগোভিনা
  • কসোভো
  • নর্থ মেসিডোনিয়া
  • মলদোভা
  • ইউক্রেন
  • জর্জিয়া
  • তুরস্ক
  • বেলারুশ
  • রাশিয়া
  • এবং ছোট ছোট রাষ্ট্র যেমন আন্দোরা, মোনাকো, সান মারিনো ও ভ্যাটিকান সিটি

এই দেশগুলোতে ভ্রমণের জন্য সেনজেন ভিসা কাজ করবে না, প্রতিটি দেশের জন্য আলাদা ভিসা বা এন্ট্রি পারমিট প্রয়োজন হবে।

নন সেনজেন দেশের সুবিধা কি

শুনতে অবাক লাগলেও, নন সেনজেন দেশে ভ্রমণেরও কিছু সুবিধা আছে। সেনজেন এলাকায় ৯০/১৮০ দিনের একটা নিয়ম আছে। অর্থাৎ যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়, তারপর বাধ্যতামূলকভাবে বের হয়ে যেতে হয়। নন সেনজেন দেশে থাকা এই ৯০ দিনের হিসাবে যোগ হয় না।

তাই যারা দীর্ঘদিন ইউরোপে থাকতে চান, তাদের জন্য একটা কৌশল হলো সেনজেন এলাকায় ৯০ দিন থাকার পর কিছুদিনের জন্য কোনো নন সেনজেন দেশে চলে যাওয়া, তারপর আবার সেনজেনে ফিরে নতুন করে ৯০ দিনের সময় পাওয়া। এছাড়া নন সেনজেন দেশগুলোতে সাধারণত থাকা-খাওয়ার খরচও তুলনামূলক কম, আর ভিসার নিয়মকানুনও আলাদা।

বিভিন্ন প্রশ্নোত্তর

সাইপ্রাস কি সেনজেন ভুক্ত দেশ?

না, সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও এখনো সেনজেনের পূর্ণ সদস্য হয়নি।

বেলারুশ কি সেনজেন ভুক্ত দেশ?

না, বেলারুশ সেনজেন ভুক্ত দেশ নয়।

আলবেনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

না, আলবেনিয়া এখনো সেনজেন ভুক্ত দেশ হয়নি।

মলদোভা কি সেনজেন?

না, মলদোভা সেনজেন ভুক্ত দেশ নয়।

স্লোভাকিয়া কি সেনজেন?

হ্যাঁ, স্লোভাকিয়া সেনজেন সদস্য দেশ।

লাটভিয়া কি সেনজেন?

হ্যাঁ, লাটভিয়া সেনজেন ভুক্ত দেশ।

গ্রিস কি সেনজেন?

হ্যাঁ, গ্রিস সেনজেনভুক্ত দেশ।

মাল্টা কি সেনজেন ভুক্ত দেশ?

হ্যাঁ, মাল্টা সেনজেনের সদস্য।

রোমানিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

হ্যাঁ, রোমানিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে স্থলসীমান্তসহ সেনজেনের পূর্ণ সদস্য।

পোল্যান্ড কি সেনজেন ভুক্ত দেশ?

হ্যাঁ, পোল্যান্ড ২০০৭ সাল থেকেই সেনজেনের সদস্য।

বসনিয়া কি সেনজেন?

না, বসনিয়া ও হার্জেগোভিনা এখনো সেনজেনভুক্ত হয়নি।

বুলগেরিয়া কি সেনজেন?

হ্যাঁ, বুলগেরিয়া এখন সেনজেনের পূর্ণ সদস্য দেশ।

নর্থ মেসিডোনিয়া কি সেনজেন?

না, নর্থ মেসিডোনিয়া সেনজেনের অন্তর্ভুক্ত নয়।

স্লোভেনিয়া কি সেনজেন?

হ্যাঁ, স্লোভেনিয়া সেনজেন ভুক্ত দেশ নয়।

লিথুয়ানিয়া কি সেনজেন?

হ্যাঁ, লিথুয়ানিয়া সেনজেন ভুক্ত দেশ।

এস্তোনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

হ্যাঁ, এস্তোনিয়া সেনজেনের সদস্য দেশ।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *