সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে এবং যাওয়ার সহজ উপায় ২০২৬ (আপডেট)

সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিন্তু সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে জানেন না? সিঙ্গাপুর যাওয়ার খরচ এবং সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় নিয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে।

বাংলাদেশ থেকে অনেকেই সিঙ্গাপুর যাচ্ছেন কাজের উদ্দেশ্যে। আপনিও যদি ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুর যেতে চান, তবে সিঙ্গাপুর যাওয়ার খরচ, কিভাবে সিঙ্গাপুর ভিসা আবেদন করতে হবে এবং সহজভাবে যাওয়ার উপায় জানা প্রয়োজন।

তো চলুন, সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে এবং সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় সহ এ বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে কাজের ভিসায় সিঙ্গাপুর যেতে ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা অব্দি লেগে থাকে। ভিসা আবেদন করার সময় দালালের সহযোগিতা নিলে আরও বেশি খরচ হতে পারে। তবে, বিভিন্ন ভিসা এজেন্সিভেদে সাধারণত ৪-৮ লাখ টাকার মাঝেই ভিসা আবেদন করা যায়।

সিঙ্গাপুরের যেকোনো কোম্পানির ওয়ার্ক পারমিট পেলে সেটি সহ ভিসা আবেদন করতে হবে। আবেদন করার সময় ভিসা ফি ছাড়াও কাগজপত্রের খরচ এবং এজেন্সি ফি সহ সব মিলিয়ে ৪ লাখ থেকে ৮ লাখ অব্দি খরচ হতে পারে। তবে, বেশ কিছু এজেন্সিতে এর থেকেও কম খরচে ভিসা করা যাচ্ছে।

ভিসার ধরণ

ভিসা খরচ (টাকা)

ওয়ার্ক পারমিট ভিসা

৪,০০,০০০ – ৮,০০,০০০

স্টুডেন্ট ভিসা

৫,০০,০০০ – ১০,০০,০০০

ট্যুরিস্ট ভিসা

১,০০,০০০ – ১,৫০,০০০

বিজনেস ভিসা

৫,০০,০০০ – ১০,০০,০০০

সিঙ্গাপুর ভিজিট ভিসায় যেতে কত টাকা লাগে

ভিজিট ভিসায় অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুর যেতে ৯০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা লেগে থাকে। তবে, সিঙ্গাপুরে কতদিন থাকবেন এবং কী ধরণের ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন তার উপর খরচের পরিমাণ নির্ভর করবে। তবে, সিঙ্গাপুর ভিসা আবেদন করতে ৭ হাজার থেকে ১০ হাজার টাকা লাগবে, যাওয়া এবং আসার এয়ার টিকেট ৫০ হাজার থেকে ৬০ হাজার কিংবা আরও বেশি লাগতে পারে।

হোটেলে থাকা এবং খাওয়া ২০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা লাগতে পারে। পাশাপাশি ঘোরাঘুরি করার খরচ সহ মোট ১ লাখ টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মাঝে সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন।

সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায়

সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় হলো বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল কিংবা বিএমইটি এর মাধ্যমে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা। ওয়ার্ক পারমিট পেয়ে গেলে এটি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভিসা আবেদন করতে পারবেন এবং সহজে ভিসা নিতে পারবেন।

এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়েও সিঙ্গাপুরের ভিসা আবেদন করতে পারবেন। বিভিন্ন বেসরকারি ভিসা এজেন্সি রয়েছে, তাদের থেকে সহযোগিতা নিয়েও ভিসা আবেদন করা যায়। আবার দালালের সহযোগিতা নিয়েও ভিসা করতে পারবেন। তবে, এসব ক্ষেত্রে খরচ বেশি পড়বে। তাই, যাচাই-বাছাই করে ভিসা আবেদন করুন।

সিঙ্গাপুর যেতে কি কি যোগ্যতা লাগে

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এসব প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো:

  • ন্যূনতম ৬ মাস মেয়াদ সহ পাসপোর্ট
  • ট্যুরিস্ট, ওয়ার্ক পারমিট বা অন্য ক্যাটাগরির ভিসা
  • সিঙ্গাপুর যাওয়া এবং আসার এয়ার টিকেট
  • সিঙ্গাপুরের হোটেল বুকিং কপি বা যেখানে থাকবেন সেটির প্রমাণ
  • আপনার ব্যাংক স্টেটমেন্ট
  • চাকরিজীবীদের ক্ষেত্রে NOC এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স
  • ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আইপিএ লেটার
  • এসজি অ্যারাইভাল কার্ড
  • কোম্পানির আইডি কার্ড ও ভিজিটিং কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)

উপরোক্ত তালিয়ায় উল্লিখিত বিষয়গুলো ছাড়াও আরও অনেক কাগজপত্র প্রয়োজন হতে পারে। আপনার ভিসার ধরণের উপর ভিত্তি করে কাগজপত্রের পরিমাণ কম বা বেশি হবে।

এছাড়াও পড়ুন-

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে

সিঙ্গাপুর কাজের ভিসায় যেতে ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে। তবে, ভিজিট ভিসার ক্ষেত্রে এর কমে হলেও সিঙ্গাপুর যেতে পারবেন। আবার, স্টুডেন্ট ভিসায় যেতেও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বয়সের লিমিট প্রযোজ্য হবে।

অর্থাৎ, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অভিভাবক সঙ্গে থাকলে ১৮ বছরের কম বয়সীরাও সিঙ্গাপুর যাওয়ার জন্য ভিসা আবেদন করতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার ক্ষেত্রে ১৮ বছর বয়স কিংবা তার বেশি হতে হবে। এছাড়া, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও ১৮ বছর কিংবা তার বেশি হতে হয়।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে এয়ারে সিঙ্গাপুর যেতে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা অব্দি সময় লেগে থাকে। আবহাওয়া এবং এয়ারপোর্টের অবস্থা সহ প্লেনের শিডিউল অনুযায়ী বাংলাদেশ থেকে ৪-৫ ঘণ্টার মাঝে সিঙ্গাপুর যাওয়া যায়।

সারকথা

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে, সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় এবং সিঙ্গাপুর যাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিন্তু এই তথ্যগুলো জানেন না, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন। এছাড়া নিচের প্রশ্নোত্তর সেকশনটি থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।

বিভিন্ন প্রশ্নোত্তর

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা অব্দি বিমান ভাড়া লেগে থাকে। তবে, বিমানের কোন ক্লাসের টিকেট নিচ্ছেন তার উপর দাম কমবেশি হবে।

সিঙ্গাপুরে কাজের ভিসা পেতে কত বয়স লাগে?

সিঙ্গাপুরে কাজের ভিসা পেতে ১৮ বছর বয়স লাগে। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য এবং ভিসা আবেদন করার জন্য ১৮ বছর বয়স হতে হয়।

সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা ২০২৬?

সিঙ্গাপুর কাজের ভিসা ৪ লাখ থেকে ৮ লাখ টাকা। তবে, ভিসা আবেদন করার সময় এজেন্সির সহযোগিতা নিলে কিছুটা কম পড়বে। দালালের সহযোগিতা নিয়ে ভিসা আবেদন করলে বেশি খরচ পড়বে।

সিঙ্গাপুর ভিসা পেতে কত দিন সময় লাগে?

সিঙ্গাপুর ভিসা আবেদন করার ৫ দিন থেকে ১৫ দিনের মাঝে ভিসা পাওয়া যায়। তবে, পিক টাইমে এর থেকেও বেশি সময় লাগতে পারে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ২০২৬?

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ৪-৮ লাখ টাকা, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ৫-১০ লাখ টাকা, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ১-১.৫ লাখ টাকা এবং বিজনেস ভিসার ক্ষেত্রে ৫-১০ লাখ টাকা লেগে থাকে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *