ইতালি স্পন্সর ভিসা ২০২৬ | আবেদনের সময় ও খরচ (আজকের আপডেট)
ইতালি স্পন্সর ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু স্পন্সর ভিসায় আপডেট জানেন না? এই পোস্টে ইতালি স্পন্সর ভিসা ২০২৬ আবেদনের সময়, কত টাকা লাগে এবং কতদিন লাগে এসব তথ্য জানতে পারবেন।
ইতালি থেকে প্রতি বছর স্পন্সর ভিসা দেয়া হয়। নুল্লা ওস্তা নিয়ে ইতালিতে প্রতি বছর অনেক মানুষ যাচ্ছেন। তারা ইতালিতে গিয়ে প্রতি মাসে কাজ করে ভালো পরিমাণে টাকা উপার্জন করছেন। ইতালি যাওয়ার এই একটি সহজ উপায় আছে, যেটির মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন।
আপনি যদি ইতালি স্পন্সর ভিসায় যেতে চান, তবে ইতালি স্পন্সর ভিসা ২০২৬ আবেদনের সময়, ইতালি স্পন্সর ভিসা নিতে কত টাকা লাগে এবং আবেদন করার পর কতদিন সময় লাগে এসব তথ্য জানা প্রয়োজন। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
ইতালি স্পন্সর ভিসা ২০২৬ আবেদনের সময়
ইতালি স্পন্সর ভিসা ২০২৬ এর ক্লিক ডে ছিলো ১২ জানুয়ারি ২০২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৬ । ২০২৬ সালের ক্লিক ডে ইতোমধ্যে পেড়িয়ে গেছে। তবে, ২০২৭ সালের ইতালি স্পন্সর ভিসার জন্য প্রি ফিলিং বা প্রাক আবেদন শুরু হবে ২০২৬ সালের অক্টোবর বা নভেম্বর মাস থেকে।
যারা ইতালিতে স্পন্সর ভিসায় যেতে চাচ্ছেন, তারা প্রি ফিলিং এর জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আসন্ন অক্টোবর বা নভেম্বরে প্রি ফিলিং শুরু হলে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।
ইতালি স্পন্সর ভিসা ২০২৭ আবেদনের সময়
ইতালি স্পন্সর ভিসা ২০২৬ সালের জন্য শেষ হয়েছে। ক্লিক ডে শেষ হওয়ার পর ২০২৬ এর জন্য ইতালি থেকে আর স্পন্সর ভিসা দেয়া হচ্ছেনা। তবে, যারা ইতালি যেতে ইচ্ছুক, তারা ২০২৬ সালের অক্টোবর বা নভেম্বরে শুরু হতে যাওয়া প্রি ফিলিং বা প্রাক আবেদনে এপ্লাই করতে পারবেন।
এছাড়া, ২০২৭ সালের ক্লিক ডে শুরু হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। ক্লিক ডে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ঠিক কত তারিখে শুরু হবে তা এখন অব্দি জানা যায়নি। তবে, ইতালি থেকে ২০২৭ সালের স্পন্সর ভিসার ক্লিক ডে তারিখ জানানো হলে আমাদের এই ব্লগে সেটির আপডেট পেয়ে যাবেন।
ইতালি স্পন্সর ভিসা করতে কত টাকা লাগে
ইতালি স্পন্সর ভিসা করতে গেলে খরচ মূলত নির্ভর করে আপনি কোন মাধ্যমে আবেদন করছেন। সরাসরি আবেদন করা বা সরকারি মাধ্যম ব্যবহার করে আবেদন করার ক্ষেত্রে খরচ অনেক কম পড়ে। মেডিকেল টেস্ট ফি, পাসপোর্ট করা, ভিসা আবেদন সহ বিভিন্ন কাগজপত্রের জন্য ৩-৪ লাখ টাকা লাগতে পারে।
তবে, আপনি যদি ভিসা এজেন্সির সহযোগিতা নেন, সেক্ষেত্রে তাদের প্রাইস লিস্ট অনুযায়ী তারা চার্জ করবে। এক্ষেত্রে ইতালি স্পন্সর ভিসায় যেতে চাইলে ৮ থেকে ১০ লাখ টাকা অব্দি লাগতে পারে। আবার, দালালের সহযোগিতা নিয়ে নিশ্চিত স্পন্সর ভিসা পেতে চাইলে খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এছাড়া, দালালের খপ্পরে পড়লে প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে।
তাই, ইতালি নুল্লা ওস্তা ভিসা পেতে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে আপনি কীভাবে আবেদন করছেন তার উপর।
ইতালি স্পন্সর ভিসা কত দিন লাগে
ইতালির স্পন্সর ভিসার জন্য আবেদন করতে এবং আবেদন করার পর থেকে শুরু করে ভিসা পাওয়া ও ইতালি যাওয়ার মাঝে যে সময়টা লাগে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, নুল্লা ওস্তার জন্য আবেদন করার পর তা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অব্দি লাগতে পারে অনুমোদন হতে।
একবার নুল্লা ওস্তা পাওয়ার পর VFS Global এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর ডাক আসতে সময় লাগে। ডাক আসলে কাগজপত্র নিয়ে ভিএফএস গ্লোবাল এর অফিসে গিয়ে ভিসা আবেদন করতে হয়। ভিসা আবেদনের পর ভিসা কনস্যুলেট বা দূতাবাস থেকে যাচাই-বাছাই করার পর ভিসা দেয়া হয়।
ভিসা পেয়ে গেলে ইতালি যাওয়া যায়। তবে, ইতালি গিয়ে রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে হয়। এই পুরো প্রক্রিয়া মূলত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মাঝে হতে পারে। সাধারণত ৩-৪ মাস সময় লাগে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। তবে, সবকিছুই নির্ভর করবে কনস্যুলেট, ভিএফএস গ্লোবাল এবং নুল্লা ওস্তা পাওয়ার জন্য কত সময় লাগবে তার উপর।
এছাড়াও পড়ুন —
- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
- ইউরোপের সেনজেন ভুক্ত ও নন সেনজেন দেশের তালিকা
- ইউরোপের কোন দেশে বেতন বেশি
- ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে
ইতালি স্পন্সর ভিসা আপডেট ২০২৬
ইতালি স্পন্সর ভিসা ২০২৬ এর আপডেট হলো, ২০২৬ সালের জন্য ইতোমধ্যে ক্লিক ডে পেড়িয়ে গেছে এবং এই বছর আর কোনো ক্লিক ডে আসবে না। ফলে, ২০২৬ এ নতুন করে স্পন্সর ভিসা পাওয়া যাবেনা। তবে, ২০২৭ এ ক্লিক ডে আসবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। এছাড়া, ২০২৭ এর ইতালি স্পন্সর ভিসার জন্য প্রি ফিলিং বা প্রাক আবেদন শুরু হবে ২০২৬ সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝে।
যারা ইতালি যেতে চাচ্ছেন, তারা স্পন্সর ভিসার জন্য প্রি ফিলিং আবেদন করুন অক্টোবর থেকে নভেম্বরের মাঝেই। প্রি ফিলিং করলে পরবর্তীতে আবেদন মিস হওয়ার কোনো সুযোগ থাকেনা। তবে, প্রি ফিলিং মিস করে ফেললেও ২০২৭ এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ক্লিক ডে তে আবেদন করতে পারবেন।
শেষ কথা
ইতালি স্পন্সর ভিসা আবেদনের সময়, স্পন্সর ভিসা করতে কত টাকা খরচ হবে ইতালি তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যারা ইতালি যেতে চাচ্ছেন, স্পন্সর ভিসার আপডেট জানেন না, তারা পোস্টটি শুরু থেকে এই অব্দি পড়লে বিস্তারিত ধারণা পাবেন। এছাড়া, যেকোনো নিচের প্রশ্নোত্তর সেকশন দেখলে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
ইতালি স্পন্সর ভিসা কত টাকা লাগে?
ইতালি স্পন্সর ভিসা করতে সাধারণত ৩ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা অব্দি লেগে থাকে। তবে, দালালের সহযোগিতা নিলে এই খরচের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়া, সরকারি মাধ্যমে কম খরচেই স্পন্সর ভিসা পাওয়া যায়।
২০২৬ সালে সরকারিভাবে ইতালি যাওয়ার নিয়ম কী?
২০২৬ সালে সরকারিভাবে ইতালি যাওয়া যাবেনা, কারণ ইতালির নুল্লা ওস্তা নেয়ার সময় শেষ। ২০২৬ এর অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝে প্রি ফিলিং আবেদন শুরু হবে, এই সময় অথবা ২০২৭ এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে তে আবেদন করে সরকারিভাবে ইতালি যেতে পারবেন।
স্পন্সর ভিসার মেয়াদ কত বছর?
ইতালি স্পন্সর ভিসার মেয়াদ সাধারণত ১ বছর থেকে ৩ বছর অব্দি হয়ে থাকে। তবে, এটি নির্ভর করে কোম্পানির উপর। এছাড়া, এই স্পন্সর ভিসার মেয়াদ বাড়ানো যায়। তবে, শুধু নুল্লা ওস্তার (ভিসা পাওয়ার আগে) মেয়াদ থাকে ৬ মাস।
ইতালির ভিসা কবে খুলবে ২০২৬?
ইতালির ভিসা আবারও খুলবে ২০২৬ সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে। তখন প্রি ফিলিং আবেদন করা যাবে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে তে আবেদন করা যাবে।





