ইতালি কাজের বেতন কত টাকা ২০২৬ (আজকের আপডেট)

ইতালি যেতে চাচ্ছেন কিন্তু ইতালি কাজের বেতন কত টাকা জানেন না? ইতালিতে কোন কাজের বেতন কত এসব তথ্য জানতে পারবেন এখানে।

বাংলাদেশ থেকে প্রবাস যেতে চাওয়া অধিকাংশ মানুষের মাঝে ইচ্ছে থাকে ইতালি যাওয়া। কারণ, ইতালি একটি উন্নত রাষ্ট্র এবং এখানে অনেক ভালো বেতনে কাজ করা যায়। একারণেই, অনেকে সরাসরি ইতালির কাজের ভিসা করতে না পারলেও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা করে তারপর ইতালিতে ঢুকে পড়ে।

তবে, ইতালি যেতে চাইলে ইতালিতে কোন কাজের জন্য বেতন কত টাকা দেয়া হয় তা জানা আবশ্যক। তো চলুন, ইতালিতে কোন কাজের জন্য কত টাকা বেতন দেয়া হয়ে থাকে।

ইতালি কাজের বেতন কত টাকা

ইতালিতে কাজের ধরণের উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইতালি গেলে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করতে পারবেন। সাধারণত ৯০০ ইউরো থেকে ১৫০০ ইউরো অব্দি প্রতি মাসে উপার্জন করা যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা অব্দি হয়ে থাকে। তবে, বিভিন্ন কাজে বিভিন্ন ধরণের বেতন পাওয়া যায়।

ইতালিতে অদক্ষ বা নতুন কর্মীদের জন্য বেশ ভালো কাজের সুযোগ রয়েছে। দক্ষতা ছাড়াও তারা প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারেন। তবে, দক্ষতা থাকলে যেকোনো কাজের ক্ষেত্রেই বেশি বেতন পাওয়া যায়।

ইতালিতে বিভিন্ন কাজের ভিসা পাওয়া যায় বা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশ যাওয়ার পর ইতালিতে প্রবেশ করে বিভিন্ন কাজ করে থাকে। এসব কাজের মাঝে কন্সট্রাকশন কাজ, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, কারখানা শ্রমিক, কৃষি ও খামার কর্মী এবং গৃহকর্মী অন্যতম। এছাড়াও, আরও অনেক কাজ করে টাকা উপার্জন করা যায়। তবে, এসব কাজের বেতন কত তা নিচে আরও বিস্তারিত জানতে পারবেন।

ইতালি কৃষি কাজের বেতন কত

ইতালিতে কৃষি কাজ বা খামার কর্মী হিসেবে কাজ করলে প্রতি মাসে ১৩০০ ইউরো থেকে শুরু করে ১৫৫০ ইউরো অব্দি উপার্জন করা যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ২০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। কৃষি কাজ বা খামার কর্মী হিসেবে কাজ করলে ওভারটাইম কাজ করার সুযোগ থাকেনা তেমন, তাই বেতন সাধারণত এমনই থাকে।

ইতালিতে সরকারিভাবে কৃষি কাজের ভিসা পেলে সেই ভিসায় যেতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল এর মাধ্যমে ভিসা আবেদন করতে পারেন। এছাড়া, বিভিন্ন ভিসা এজেন্সি থেকেও ইতালির কৃষি কাজের ভিসার ব্যবস্থা করে দিয়ে থাকে।

তবে, ইউরোপের অন্য দেশে গিয়ে সেখানে থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতে চাওয়া খুবই বিপজ্জনক এবং এতে প্রাণনাশের সম্ভাবনা থাকে। তাই, সরাসরি ইতালি ভিসা নিয়ে ইতালি গিয়ে কাজ করা টাকা উপার্জন করার চেষ্টা করুন।

ইতালি কন্সট্রাকশন কাজের বেতন কত

ইতালিতে কন্সট্রাকশন শ্রমিক বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে প্রতি মাসে ১৩০০ ইউরো থেকে ১৬০০ ইউরো অব্দি উপার্জন করা যায়। যা বাংলাদেশি টাকায় প্রতি মাসে প্রায় ১,৮৫,০০০ টাকা থেকে শুরু করে ২,৩০,০০০ টাকা অব্দি হয়ে থাকে। তবে, কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন আরও বৃদ্ধি হতে পারে।

এছাড়া, কন্সট্রাকশন কাজে ওভারটাইম করার সুযোগ থাকে। তাই, ওভারটাইম করলে বেতন আরও বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে, ইতালিতে কাজ করে প্রতি মাসে ২ লাখ টাকা থেকে শুরু করে ২ লাখ ৫০ হাজার টাকা অব্দি ইনকাম করা যায়।

ইতালি ওয়েল্ডিং কাজের বেতন কত

ইতালিতে ওয়েল্ডিং কাজের বেতন নির্ভর করে অভিজ্ঞতার উপর। নতুন কর্মী হলে সাধারণত ১৪০০ থেকে ১৮০০ ইউরো অব্দি প্রতি মাসে উপার্জন করা যায়। তবে, এন্ট্রি লেভেলে সাধারণত ওয়েল্ডিং কাজে ১-৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয় এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন পাওয়া যায়।

এছাড়া, ইতালিতে ওয়েল্ডিং কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকলে ১৮০০ থেকে ২৫০০ ইউরো পাওয়া যায় এবং ৮+ বছরের অভিজ্ঞতা থাকলে প্রতি মাসে ২৮০০ থেকে ৩৫০০ ইউরো অব্দি উপার্জন করা যায়। অর্থাৎ, ওয়েল্ডিং কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হয়।

ফলে, যাদের ওয়েল্ডিং কাজে ভালো অভিজ্ঞতা আছে এবং দক্ষ, তারা ইতালির ওয়েল্ডিং ভিসা করে প্রতি মাসে ১৪০০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ ইউরো অব্দি উপার্জন করতে পারবেন। যা বাংলাদেশি টাকায় ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা অব্দি হয়ে থাকে।

ইতালি রেস্টুরেন্ট কাজের বেতন কত

ইতালি রেস্টুরেন্ট কাজে প্রতি মাসে ১১০০ থেকে ১৪০০ ইউরো অব্দি বেতন পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রতি মাসে ১,৫৫,০০০ টাকা থেকে শুরু করে ২,০০,০০০ টাকা অব্দি হয়ে থাকে। রেস্টুরেন্ট কাজে এর থেকেও বেশি বেতন পাওয়া যেতে পারে। কিন্তু, সেক্ষেত্রে ইংরেজি ভাষা জানা থাকতে হবে এবং ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে হবে।

ইতালি রেস্টুরেন্ট কাজের ভিসা নিতে বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন বা যেকোনো ভালো ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করেও ওয়ার্ক পারমিট নিতে পারেন এবং সেখানে থেকেই ভিসা আবেদন করতে পারেন।

ইতালি ড্রাইভিং বেতন কত টাকা

ইতালিতে বিভিন্ন পদে ড্রাইভিং কাজ করে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করা যায়। ফুড/পার্সেল ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করে প্রতি মাসে ১৪০০ থেকে ১৮০০ ইউরো অব্দি বেতন পাওয়া যায়। এছাড়া, ট্যাক্সি বা পার্সোনাল কার ড্রাইভার হিসেবে কাজ করে ১৫০০ থেকে ২০০০ ইউরো অব্দি প্রতি মাসে বেতন পাওয়া যায়।

ইতালিতে হেভি ট্রাক বা লরি ড্রাইভারদের বেতন ২০০০ ইউরো থেকে ২৬০০ ইউরো অব্দি হয়ে থাকে। আবার, ঝুঁকিপূর্ণ বা তেল/গ্যাস ট্যাংকার এর ড্রাইভার হিসেবে কাজ করলে প্রতি মাসে ২৮০০ থেকে ৩৩০০ ইউরো অব্দি উপার্জন করা যায়।

ইতালিতে ড্রাইভিং পদের বেতন নির্ভর করে কী ধরণের গাড়ির ড্রাইভিং করছেন তার উপর। ড্রাইভিং ভিসা পেতে হলে ইন্টারন্যাশাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

এছাড়াও পড়ুন —

ইতালি কোন কাজের বেতন বেশি

ইতালিতে সাধারণত ওয়েল্ডিং কাজের বেতন বেশি হয়ে থাকে। ওয়েল্ডিং কাজে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীরা প্রতি মাসে ৩৫০০ ইউরো অব্দি উপার্জন করতে পারে। তবে, অভিজ্ঞতা না থাকলে ১৪০০ ইউরো থেকে বেতন শুরু হয়। এছাড়া, কন্সট্রাকশন এবং ড্রাইভিং কাজেরও বেতন বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। তবে, যেকোনো কাজের ভিসাই করুন না কেন, যদি উক্ত কাজের উপর দক্ষতা না থাকে, তবে ভালো বেতন পাওয়া সম্ভব হবেনা।

এছাড়া, যে কাজের ভিসা নিয়ে ইতালি যাচ্ছেন, সেই কাজের উপর যদি আপনার দক্ষতা থাকে, তবে শুরুতেই ভালো বেতনে কাজ শুরু করতে পারবেন। এছাড়া, নির্দিষ্ট সময়ের পর প্রমোশন পাওয়ার সুযোগ থাকবে।

ইতালি সর্বনিম্ন বেতন কত ইউরো

ইতালিতে সর্বনিম্ন বেতন হলো ৯০০ ইউরো। সাধারণত গৃহপরিচারিকা বা গৃহকর্মীদের বেতন প্রতি মাসে ৯০০ ইউরো হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ২৫ হাজার টাকার বেশি হয়ে থাকে। ইতালিতে সাধারণত অদক্ষ কর্মী বা নতুন কর্মীদেরকে প্রতি ঘণ্টায় ৭ থেকে ৯ ইউরো অব্দি দেয়া হয়। প্রতিদিন কত ঘণ্টা কাজ করবেন তার উপর মাস শেষে কত বেতন পাবেন তা নির্ভর করবে।

ইতালিতে অধিকাংশ কাজেই ওভারটাইম করার সুযোগ থাকে। ফলে, আপনি যত বেশি সময় কাজ করবেন, বেতন তত বেশি হবে।

শেষ কথা

ইতালি কাজের বেতন কত টাকা বা ইতালিতে কোন কাজের বেতন কত টাকা তা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। ইতালির বিভিন্ন ধরণের কাজের প্রতি মাসের বেতন কত সেটি জানতে পারবেন এখানে। যারা ইতালি যেতে চাচ্ছেন কিন্তু বেতন সম্পর্কে জানেন না, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।

এছাড়া, আপনার মনের প্রশ্নগুলোর মাঝে কিছু প্রশ্নের উত্তর পাবেন নিচের প্রশ্নোত্তর সেকশনে এবং বাকি প্রশ্নগুলো নিচে কমেন্ট সেকশনে লিখুন। আমরা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিবো।

বিভিন্ন প্রশ্নোত্তর

ইতালিতে বাংলাদেশিদের বেতন কত?

ইতালিতে বাংলাদেশিদের বেতন ১,৫০,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০,০০০ টাকা অব্দি হয়ে থাকে। কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন আরও বৃদ্ধি পেয়ে থাকে।

ইতালিতে কি কি কাজের চাহিদা বেশি?

ইতালিতে ওয়েল্ডিং কাজ, কৃষি কাজ, রেস্টুরেন্ট কর্মী, কন্সট্রাকশন কাজের চাহিদা সবথেকে বেশি। এসব কাজে প্রতি মাসে বেশ ভালো বেতন পাওয়া যায়।

ইতালিতে কত ঘন্টা কাজ করতে হয়?

ইতালিতে প্রতিদিন সাধারণত ৮ ঘণ্টা কাজ করতে হয় এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজ করা যায়।

ইতালিতে কাজ পাওয়ার উপায় কী?

ইতালিতে কাজ পাওয়ার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রতিষ্ঠান বা কোম্পানির কাছে থেকে ওয়ার্ক পারমিট নিতে পারলে সেটি দিয়ে কাজ করতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *