সিঙ্গাপুর কাজের বেতন কত টাকা ২০২৬? (আজকের আপডেট)

সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিন্তু সিঙ্গাপুর কাজের বেতন কত টাকা জানেন না? সিঙ্গাপুর কন্সট্রাকশন কাজের বেতন কত, ইলেকট্রিক কাজের বেতন কত, কৃষি কাজের বেতন কত এবং রেস্টুরেন্ট কাজের বেতন জানতে পারবেন এখানে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ দেয়া হয়। এসব কাজের মাঝে কন্সট্রাকশন কাজ , ইলেকট্রিক কাজ, কৃষি কাজ এবং রেস্টুরেন্ট কাজ অন্যতম। এসব কাজের জন্য বাংলাদেশি কর্মীরা বেশি বেতন পেয়ে থাকেন। তবে, যেকোনো কাজের ভিসা করার আগে সেই কাজের বেতন কত টাকা তা জানা আবশ্যক।

তো চলুন, সিঙ্গাপুর কোন কাজের বেতন কত টাকা এবং কোন কাজের বেতন সবথেকে বেশি সেসব তথ্য আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

সিঙ্গাপুর কাজের বেতন কত টাকা

সিঙ্গাপুর কাজের বেতন সাধারণত ১২০০ সিঙ্গাপুর ডলার থেকে শুরু করে ২৮০০ সিঙ্গাপুর ডলার অব্দি হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১০ হাজার থেকে শুরু করে ২ লাখ ৭০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। তবে, কাজের ধরণ, কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞার উপর নির্ভর করে বেতন কম বা বেশি হতে পারে।

সাধারণত একজন কর্মী কেমন দক্ষ তার উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয়। আপনি যে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন, সেই কাজের চাহিদা বেশি থাকলে এবং উক্ত কাজের উপর আপনার দক্ষতা থাকলে বেশ ভালো বেতন তুলতে পারবেন। এছাড়া, সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি পাবে।

কাজের ধরণের উপর নির্ভর করে সিঙ্গাপুরে বেতন কম বা বেশি হয়ে থাকে। সিঙ্গাপুরে কোন কাজের বেতন কত টাকা তা নিচে আলোচনা করা হয়েছে।

সিঙ্গাপুর কন্সট্রাকশন কাজের বেতন কত

সিঙ্গাপুর কন্সট্রাকশন কাজের বেতন সাধারণত ১২০০ থেকে ১৮০০ সিঙ্গাপুর ডলার যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১০ হাজার টাকা থেকে ২ লাখ ৭০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। তবে, সাধারণত কন্সট্রাকশন কাজের বেতন ১৫০০ থেকে ২৫০০ সিঙ্গাপুর ডলার হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

কন্সট্রাকশন কাজের ওভারটাইম করার সুযোগ আছে। ওভারটাইম করলে বেতন আরও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কাজের উপর দক্ষতা থাকলে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৮০ হাজার অব্দি ইনকাম করার সুযোগ তৈরি হয়।

এছাড়া, নির্দিষ্ট সময়ের পরে কাজের উপর অভিজ্ঞতা তৈরি হলে প্রমোশন পাওয়ার সুযোগ তৈরি হয় এবং বেতন আরও বৃদ্ধি পায়।

সিঙ্গাপুর ইলেকট্রিক কাজের বেতন কত

সিঙ্গাপুরে ইলেকট্রিক কাজের চাহিদা অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি। ফলে, সিঙ্গাপুরে ইলেকট্রিক কাজে ২,০০০ হাজার থেকে ৩,৫০০ সিঙ্গাপুর ডলার উপার্জন করা যায়। যা বাংলাদেশি টাকায় ১,৮০,০০০ টাকা থেকে শুরু করে ৩,১০,০০০ টাকা অব্দি হয়ে থাকে। তবে, ডলার রেট বেশি থাকলে এর থেকেও বেশি টাকা পাওয়া যায়।

এছাড়া, ইলেকট্রিক কাজে দক্ষ কর্মী হলে বেতন সাধারণের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে, বাংলাদেশি একজন দক্ষ কর্মী সিঙ্গাপুরে প্রতি মাসে ইলেকট্রিক কাজ করে ২ লাখ থেকে ৩.৫ লাখ টাকা অব্দি উপার্জন করতে পারে। এছাড়া, কাজের উপর অভিজ্ঞতা তৈরি হলে বেতন আরও বৃদ্ধি পায়।

তবে, কর্মী যদি অ্যাভারেজ মানের হয় অর্থাৎ তত বেশি দক্ষ নয়, তবে প্রতি মাসে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা অব্দি ইনকাম করতে পারে। এক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই বেতন কমবেশি হয়।

সিঙ্গাপুর রেস্টুরেন্ট কাজের বেতন কত

সিঙ্গাপুর রেস্টুরেন্ট কাজের বেতন ১৭০০ থেকে ২৮০০ সিঙ্গাপুর ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। সিঙ্গাপুরে রেস্টুরেন্ট কাজে বিভিন্ন পদ রয়েছে। এসব পদের উপর ভিত্তি করে বেতন কম বা বেশি হয়।

সাধারণত রেস্টুরেন্ট কাজে দক্ষতা বৃদ্ধি পেলে পদোন্নতি হয় এবং বেতনও বৃদ্ধি পায়। রেস্টুরেন্ট ওয়েটার, ক্যাশিয়ার, ম্যানেজার, শেফ সহ বিভিন্ন পদে কাজের জন্য ভিসা করা যায়। এসব কাজে ধীরে ধীরে পদোন্নতি পাওয়া যায়।

তবে, সিঙ্গাপুরে রেস্টুরেন্টে কাজ করে প্রতি মাসে ভালো পরিমাণ বেতন পাওয়া সম্ভব। এক্ষেত্রে কাজ জেনে তবেই ভিসা আবেদন করতে হবে।

এছাড়াও পড়ুন —

সিঙ্গাপুর কৃষি কাজের বেতন কত

সিঙ্গাপুর কৃষি কাজের বেতন ১৩০০ থেকে ২০০০ সিঙ্গাপুর ডলার হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। সিঙ্গাপুরে কৃষি কাজের বেতন অন্যান্য কাজের তুলনায় কিছুটা কম হয়ে থাকে।

যাদের পূর্বের কাজের অভিজ্ঞতা নেই, তারা চাইলেই সিঙ্গাপুরে কৃষি কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এই ভিসায় সাধারণত বেশি বেতন বৃদ্ধি পায় না। তবে, দক্ষতা বৃদ্ধি পেলে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে।

সিঙ্গাপুরে কোন ধরনের কাজের চাহিদা সবচেয়ে বেশি?

সিঙ্গাপুরে ইলেকট্রিক এবং কন্সট্রাকশন কাজের চাহিদা সবথেকে বেশি। সিঙ্গাপুর একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং এখানে প্রতিনিয়ত অনেক বিল্ডিং তৈরি হচ্ছে। ফলে, কন্সট্রাকশন কাজ এবং ইলেকট্রিক কাজের জন্য তারা বেশি পরিমাণে কর্মী নিয়োগ দিচ্ছে।

এক্ষেত্রে বাংলাদেশের ইলেকট্রিক কাজ এবং কন্সট্রাকশন কাজে দক্ষ কর্মীদের চাহিদা সবথেকে বেশি। এসব কাজ পারলে সিঙ্গাপুরে বেশ ভালো বেতনে কাজ করা যায়।

সারকথা

সিঙ্গাপুর কন্সট্রাকশন কাজের বেতন কত টাকা, সিঙ্গাপুর রেস্টুরেন্ট কাজের বেতন কত টাকা, সিঙ্গাপুর ইলেকট্রিক কাজের বেতন কত টাকা এবং সিঙ্গাপুর কৃষি কাজের বেতন কত টাকা তা নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিন্তু কোন কাজের ভিসা নিবেন এবং বেতন কত টাকা জানেন না, তাদের জন্য এই তথ্যগুলো সহায়ক হবে।

বিভিন্ন প্রশ্নোত্তর

সিঙ্গাপুরে মাসিক বেতন কত?

সিঙ্গাপুরে মাসিক বেতন ১২০০ সিঙ্গাপুর ডলার থেকে শুরু করে ২৮০০ সিঙ্গাপুর ডলার অব্দি হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১০ হাজার টাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

আন স্কেলে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে?

আন স্কেল অর্থাৎ আন স্কিলে বা দক্ষতা না থাকলেও সিঙ্গাপুর যেতে চাইলে ৮ থেকে ১০ লক্ষ টাকা অব্দি লেগে থাকে। তবে, ভিসা এজেন্সিভেদে এই টাকার পরিমাণ আরও বেশি হতে পারে।

সিঙ্গাপুরে কাজের ভিসার দাম কত?

সিঙ্গাপুরে কাজের ভিসার দাম সাধারণত ৪ লাখ টাকা থেকে ৮ লাখ টাকা অব্দি হয়ে থাকে। ভিসা এজেন্সিভেদে ভিসার দাম কম বা বেশি হয়ে থাকে।

সিঙ্গাপুরে কি সহজে চাকরি পাওয়া যায়?

দক্ষতা ছাড়া সিঙ্গাপুরে চাকরি পাওয়া কঠিন। বাংলাদেশ থেকে ভিসা এজেন্সির মাধ্যমে ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারলে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করা যায়।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *