মালয়েশিয়া কাজের বেতন কত টাকা ২০২৬ (আজকের আপডেট)

মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু মালয়েশিয়া কাজের বেতন কত টাকা জানেন না? বিভিন্ন কাজের বেতন কত তা আপডেট জানতে পারবেন এখানে।

মালয়েশিয়াতে বিভিন্ন ধরণের কাজের ভিসা নিয়ে যাওয়া যায়। কাজের ধরণভেদে বেতনও ভিন্ন হয়ে থাকে। সাধারণত মালয়েশিয়া কলিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, কৃষি কাজের ভিসা, ফ্যাক্টরি ভিসা, সুপার মার্কেট ভিসা এবং কন্সট্রাকশন কাজের ভিসা নিয়ে যাওয়া যায়।

এসব কাজের উপর ভিত্তি করে বেতন নির্ধারিত কত। দক্ষতা বৃদ্ধি পেলে বেতনও বৃদ্ধি পায়। তো চলুন, মালয়েশিয়াতে এই কাজগুলোর মাসিক বেতন কত টাকা তা বিস্তারিত জেনে নেয়া যাক।

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়াতে কাজের জন্য সর্বনিম্ন ১৭০০ রিঙ্গিত দেয়া হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার থেকে ৫১ হাজার টাকা। তবে, কাজের ধরণের উপর নির্ভর করে এই বেতন আরও বেশি হয়। সাধারণত বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া গিয়ে বিভিন্ন কাজ করে প্রতি মাসে ওভারটাইম সহ ২০০০ থেকে ২৭০০ রিঙ্গিত পর্যন্ত উপার্জন করে থাকেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

মালয়েশিয়াতে কাজের বেতন নির্ভর করে সাধারণত কাজের ধরণ, কর্মীর কাজের উপর দক্ষতা এবং উক্ত কাজে কর্মী কতদিনের অভিজ্ঞতা অর্জন করেছে তার উপর। সাধারণত দক্ষতা বেশি থাকলে বেতনও বেশি দেয়া হয়। এছাড়া, পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি পায়।

মালয়েশিয়া কলিং ভিসায় বেতন কত

মালয়েশিয়া কলিং ভিসায় বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ৭০০ রিঙ্গিত অব্দি বেতন দিয়ে থাকে কোম্পানিগুলো। ওভারটাইম সহ এই বেতন পেলে বাংলাদেশি টাকায় ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। এছাড়া, কাজের উপর দক্ষতা বৃদ্ধি পেলে আরও বেশি বেতন পাওয়া যায়।

মালয়েশিয়াতে কলিং ভিসায় গেলে সর্বনিম্ন ১৭০০ রিঙ্গিত বেতন পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় ৫০ হাজার টাকা থেকে ৫১ হাজার টাকা অব্দি হয়। কাজের উপর ভিত্তি করে বেতন আরও বেশি হয়ে থাকে।

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় বেতন কত

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা কলিং ভিসা একই। একটি মালয়েশিয়ান কোম্পানি যখন ইমিগ্রেশন থেকে কর্মী নিয়োগ দেয়ার সুযোগ পায়, তখন সেটিকে কলিং ভিসা বলে। কর্মী যখন মালয়েশিয়া পৌঁছে কাজ করার পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট পায়, তখন সেটিকে ওয়ার্ক পারমিট ভিসা বলে।

মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট পাওয়ার পর কাজের ধরণের উপর ভিত্তি করে বেতন কম বা বেশি হয়। বিভিন্ন কাজের বেতন সম্পর্কে নিচে জানতে পারবেন।

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা বেতন কত

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসার বেতন ২২০০ রিঙ্গিত থেকে ৩০০০ রিঙ্গিত অব্দি হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় ৬৫ হাজার টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা অব্দি হয়। মালয়েশিয়ায় ফ্যাক্টরি ভিসা পাওয়া কিছুটা সহজ। কাজের দক্ষতা থাকলে আরও ভালো বেতন পাওয়া যায়। সাধারণত ওভারটাইম করলে প্রতি মাসে ১ লাখ টাকা অব্দি ইনকাম করা যায়। ফ্যাক্টরি ভিসায় বেশি ওভারটাইম পাওয়া যায়, ফলে বেতনও বেশি তোলা সম্ভব।

তবে মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসায় যেতে চাইলে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ভিসা এজেন্সির সহযোগিতা নিতে পারেন বা সরকারি সংস্থা বোয়েসেল থেকেও ওয়ার্ক পারমিট নিতে পারেন।

মালয়েশিয়া কন্সট্রাকশন কাজের বেতন কত

মালয়েশিয়া কন্সট্রাকশন কাজে সাধারণত অদক্ষ বা নতুন কর্মীদের ১৭০০ রিঙ্গিত থেকে বেতন শুরু হয়। ধীরে ধীরে এই বেতন বৃদ্ধি পেয়ে ২০০০ রিঙ্গিত থেকে ২৫০০ রিঙ্গিত অব্দি হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। তবে, আপনার যদি রড বাইন্ডিং, ওয়েল্ডিং, রাজমিস্ত্রি বা টাইলাসের কাজের মতো কোনো বিশেষ দক্ষতা থাকে, সেক্ষেত্রে ৩ হাজার থেকে ৩৫০০ রিঙ্গিত অব্দি বেতন পাওয়া সম্ভব।

যা বাংলাদেশি টাকায় ৯১ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৫ হাজার টাকা অব্দি হতে পারে। ওভারটাইম সহ দক্ষ কর্মীরা প্রতি মাসে এই পরিমাণ টাকা মালয়েশিয়ায় কন্সট্রাকশন কাজ করে উপার্জন করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

মালয়েশিয়া সুপার মার্কেট ভিসা বেতন কত

মালয়েশিয়া সুপার মার্কেট ভিসায় ১৭০০ থেকে ২০০০ রিঙ্গিত অব্দি বেতন পাওয়া যায়। সুপার মার্কেটে বিভিন্ন শপে কাজ করার জন্য এই ভিসা দেয়া হয়। এই ভিসায় সাধারণত ওভারটাইম করার সুযোগ থাকেনা, ফলে বেতনও বেশি পাওয়া যায়না। তবে, ইংরেজি বা মালয় ভাষা জানা থাকলে প্রতি মাসে ২০০০ থেকে ২৩০০ রিঙ্গিত অব্দি বেতন তোলা সম্ভব হয়।

সুপার মার্কেট ভিসায় মালয়েশিয়া যেতে চাইলে অবশ্যই ইংরেজি বা মালয় ভাষা জানতে হবে। তবে, ভাষা বেশি প্রয়োজন হয় সেলস ম্যানের কাজ করার সময়। একারণে ইনসেন্টিভ পাওয়া যায়, যা থেকে বেতন কিছুটা বৃদ্ধি পায়।

মালয়েশিয়া কৃষি কাজের ভিসা বেতন কত

মালয়েশিয়ায় কৃষি কাজের ভিসা নিয়ে গেলে পাম অয়েল বাগান, সবজি বাগান ও ফলমূলের বাগানে কাজ করা যায়। এই ভিসাতেও সাধারণত ওভারটাইম করার সুযোগ তেমন থাকেনা। কৃষি কাজের ভিসায় প্রতি মাসে ১৮০০ রিঙ্গিত থেকে ২৪০০ রিঙ্গিত অব্দি বেতন পাওয়া যায়।

সুপার মার্কেট ভিসার তুলনায় কৃষি কাজের ভিসায় বেতন কিছুটা বেশি। কিন্তু, কৃষি কাজের ভিসাতে শারীরিক পরিশ্রম বেশি করতে হয়। শারীরিক পরিশ্রমের হিসেবে এই বেতন তত বেশি নয়। তবে, কাজের অভিজ্ঞতা না থাকলেও এই ভিসায় মালয়েশিয়া এসে ভালো টাকা উপার্জন করা যায়।

সারকথা

মালয়েশিয়া কাজের ভিসার বেতন কত টাকা, মালয়েশিয়াতে কোন কাজের বেতন কত টাকা এসব বিষয় আলোচনা করা হয়েছে এখানে। যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু বেতন কত টাকা জানেন না, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়লে বেতন সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও, যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশন দেখুন অথবা কমেন্ট করুন।

মালয়েশিয়াতে শ্রমিকদের বেতন কত?

মালয়েশিয়াতে শ্রমিকদের বেতন ১৭০০ থেকে ৩৫০০ রিঙ্গিত অব্দি হয়ে থাকে। কাজের ধরণ, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন কম বা বেশি হয়ে থাকে।

মালয়েশিয়ায় ৭০০০ বেতন কি ভালো?

হ্যাঁ, মালয়েশিয়ায় প্রতি মাসে ৭০০০ রিঙ্গিত বেতন পাওয়া অবশ্যই ভালো। কারণ, মালয়েশিয়ার ৭০০০ রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় ২ লাখ ১৩ হাজার টাকার অধিক।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *