সার্বিয়া বেতন কত ২০২৬? (আজকের আপডেট)

সার্বিয়া যেতে চাচ্ছেন কিন্তু বেতন জানেন না? ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে বেতন কত টাকা জানতে পারবেন এই পোস্টে।

সার্বিয়া ইউরোপের একটি নন-শেনজেনভুক্ত দেশ যেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারবেন এবং প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।

তবে সার্বিয়া যেতে হলে কোন কাজের বেতন কত এবং সার্বিয়া কোন কাজের বেতন বেশি সেটি জানা জরুরি। চলুন, সার্বিয়া কাজের বেতন সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

সার্বিয়া বেতন কত টাকা

সার্বিয়া কাজের ভিসায় গেলে প্রতি মাসে ১,০০০ থেকে ১,১০০ ইউরো অব্দি ইনকাম করা সম্ভব, যা বাংলা টাকায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার অব্দি হয়ে থাকে। সার্বিয়াতে কাজের সর্বনিম্ন বেতন ৪৫০ থেকে ৫৫০ ইউরো, যা বাংলা টাকায় ৬৪ হাজার থেকে ৭৮ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

তবে, সার্বিয়া গিয়ে প্রতি মাসে কত টাকা উপার্জন করতে পারবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। এছাড়া, আপনি কোন কাজের ভিসায় সার্বিয়া যাচ্ছেন সেটির উপরেও আপনার বেতন নির্ভর করবে। তবে, যেসব সার্বিয়াতে যেসব কাজের বেতন বেশি সেসব কাজের ভিসা নিয়ে গেলে প্রতি মাসে অনায়াসে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা ইনকাম করা সম্ভব।

সার্বিয়া কোন কাজের বেতন কত টাকা

সার্বিয়াতে বিভিন্ন কাজের ভিসা নিয়ে যাওয়া যায়। ভিসা আবেদন করার সময় যে কাজের উপর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, সেই কাজের ভিসা আবেদন করুন। তাহলে, সবথেকে ভালো বেতন পাবেন প্রতি মাসে। নিচের টেবিলে সার্বিয়াতে বিভিন্ন কাজের প্রতি মাসের বেতন কত টাকা তা উল্লেখ করা হয়েছে।

কাজের ধরণমাসিক বেতন (টাকা)
প্লাম্বার৬৫,০০০ – ১,০০,০০০
ইলেক্ট্রিশিয়ান৬৫,০০০ – ১,০০,০০০
কন্সট্রাকশন৬৫,০০০ – ১,০০,০০০
কৃষি শ্রমিক৭০,০০০-৮০,০০০
ওয়েটার৭০,০০০-১,০০,০০০
ড্রাইভিং৮০,০০০-১,২০,০০০
ডেলিভারি ম্যান৯০,০০০-১,৩০,০০০
অটোমোবাইল সার্ভিস৮০,০০০-১,৫০,০০০

এছাড়াও সার্বিয়াতে আরও অনেক কাজের সুযোগ রয়েছে। তবে ভিসা আবেদন করার সময় যাচাই-বাছাই করে আবেদন করতে হবে। ওয়ার্ক পারমিট নেয়ার সময় বেতন জানা যায়। তাই, যেসব কাজে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে এবং ভালো বেতন পাওয়া যাবে, সেসব কাজের ভিসার জন্য আবেদন করুন।

সার্বিয়া সর্বনিম্ন বেতন কত টাকা

সার্বিয়াতে যেকোনো কাজে প্রতি মাসে সর্বনিম্ন ৪৫০ থেকে ৫৫০ ইউরো অব্দি পাওয়া যায়। ৪৫০-৫৫০ ইউরো বাংলায় টাকায় ৬৪ হাজার থেকে ৭৮ হাজার টাকা হয়। তবে, সর্বনিম্ন বেতনে কাজ করলেও তা বাংলাদেশের গড় বেতনের হিসাবে অনেক ভালো। কিন্তু, আপনার কাজের দক্ষতা থাকলে এর থেকে আরও ভালো বেতন তুলতে পারবেন।

ওয়ার্ক পারমিট সংগ্রহ এবং ভিসা আবেদন করার সময় বেতন জানা যায়। দালালের সহযোগিতা নিয়ে ভিসা আবেদন করলে দালাল মিথ্যা বলতে পারে কিংবা বেতন নাও জানাতে পারে। তাই, বিশ্বস্ত ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে ভিসা আবেদন করুন কিংবা সুযোগ থাকলে নিজে আবেদন করুন। এতে আপনার কাজের বেতন কত টাকা হবে তা আগে থেকেই জানতে পারবেন।

সরকারিভাবে সার্বিয়া যাওয়ার সুযোগ আসলে অবশ্যই চেস্টা করুন। বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েসেল এবং বিএমইটি এর মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা আবেদন করা যায়।

সার্বিয়া কোন কাজের বেতন বেশি

সার্বিয়াতে যেকোনো কাজেই ভালো বেতন পাবেন যদি আপনার দক্ষতা থাকে এবং উক্ত কাজের উপর অভিজ্ঞ হয়ে থাকেন। তবে, বেশ কিছু কাজ রয়েছে যেগুলোতে অল্প দক্ষতা থাকলেও ভালো বেতন পাওয়া যায়। এমন কাজগুলোর মাঝে অটোমোবাইল সার্ভিসিং, ডেলিভারি ম্যান, ড্রাইভিং, ওয়েটার এবং ইলেক্ট্রিশিয়ান এবং কন্সট্রাকশনের কাজ রয়েছে।

এই কাজগুলোর জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা নিয়ে যেতে পারলে প্রতি মাসে ৭০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা অব্দি ইনকাম করতে পারবেন। তবে, এর থেকে বেশি বেতন পেতে হলে আপনাকে অবশ্যই কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে।

এছাড়াও পড়ুন –

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি

সার্বিয়া ইউরোপের নন-শেনজেনভুক্ত একটি দেশ, যা একটি উন্নয়নশীল দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যেসব কর্মী সার্বিয়া যায়, তাদের মাঝে সার্বিয়াতে যেসব কাজের বেতন বেশি, সেসবের উপর তাদের চাহিদা বেশি থাকে।

তবে, সার্বিয়াতে বিভিন্ন কাজের জন্য বেশি পরিমাণে লোকবল নিয়োগ দিয়ে থাকে। এসব কাজের মাঝে কন্সট্রাকশন কাজ, ইলেক্ট্রিশিয়ান কাজ, প্লাম্বিং এর কাজ, ওয়েটার, ড্রাইভিং এবং কৃষি কাজ সহ অন্যান্য কাজ রয়েছে। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ কর্মীর চাহিদা সর্বদাই বেশি থাকে।

সারকথা

সার্বিয়া কোন কাজের বেতন কত, কোন কাজের বেশি বেশি এবং সর্বনিম্ন বেতন কত টাকা সেটি আলোচনা করা হয়েছে এখানে। যারা সার্বিয়া যেতে চাচ্ছেন কিন্তু বেতন সম্পর্কে জানেন না, তারা পোস্টটি সম্পূর্ণ পড়লে বেতন সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। এছাড়াও, নিচের প্রশ্নোত্তর সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।

বিভিন্ন প্রশ্নোত্তর

সার্বিয়া বাংলাদেশীদের বেতন কত?

সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য ভালো বেতনে কাজ করার সুযোগ রয়েছে। ৬৫০ ইউরো থেকে ৯০০ ইউরো বা ১০০০ ইউরো প্রতি মাসে উপার্জন করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অব্দি হয়ে থাকে।

বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা অব্দি লাগতে পারে। তবে, ভিসা এজেন্সিভেদে এই টাকার পরিমাণ আরও কম বা বেশি হতে পারে। তবে সরকারিভাবে এর থেকে আরও কম খরচে যাওয়া সম্ভব।

বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসা কিভাবে পাওয়া যায়?

যেকোনো ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করে কিংবা সরকারিভাবে সুযোগ আসলে আবেদন করার মাধ্যমে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার ভিসা নিতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *